বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান বোয়ালখালীতে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে টেম্পু জব্দ চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি এস.এম দিদারুল ইসলাম সিকদার বোয়ালখালীতে তিন পরিবারকে জিম্মি করে ডাকাতির অভিযোগ  বোয়ালখালী প্রেস ক্লাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন বোয়ালখালীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান ইছহাক চৌধুরীর ডেঙ্গু প্রতিরোধে বোয়ালখালীতে মশক নিধন অভিযান চন্দনাইশে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা শুরু চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সে পীরে বাঙাল সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মা.জি.আ)

আপোষ-মীমাংসার কথা বলে ডেকে এনজিও কর্মীকে পিটিয়ে জখম, গ্রেপ্তার ১

  • প্রকাশিত: রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ৬৬ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানার আন্দরকিল্লা এলাকায় পারিবারিক বিরোধের জেরে আপোষ-মীমাংসার কথা বলে ডেকে নিয়ে জয় দে (২৭) নামে এক এনজিও কর্মীকে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ ঘটনায় আহত জয় দে বাদী হয়ে শাশুড়ি পম্পি সেনসহ চারজনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ৫-৬ জনকে আসামি করে কোতোয়ালী থানায় মামলা করেছেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, প্রায় নয় মাস আগে জয় দে ধর্মীয় রীতি অনুযায়ী শ্রাবন্তী সেন জবাকে বিয়ে করেন। বিয়ের পর থেকেই পারিবারিক কলহ চলছিল। এর ধারাবাহিকতায় গত ২৮ জুন রাতে পারিবারিক বিষয় আপোষ-মীমাংসার কথা বলে তাকে আন্দরকিল্লা মেটারনিটি ক্লিনিকের সামনে ডেকে নেওয়া হয়। রাত পৌনে ৮টার দিকে সেখানে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা কয়েকজন তার ওপর লোহার রড ও লাঠিসোটা নিয়ে অতর্কিত হামলা চালায়।
এজাহারে আরও বলা হয়, হামলায় জয় দে’র ডান হাতের কব্জিতে গুরুতর আঘাত করা হয়। তাকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা এবং পকেটে থাকা ৪০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ারও অভিযোগ করা হয়েছে।
হামলার সময় স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় এনাম ওরফে আকাশ (৩০) নামে একজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন স্থানীয়রা।

কোতোয়ালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ নূর জানিয়েছে, এজাহারভুক্ত একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews