শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কর্মস্থলে যাওয়ার পথে আমিরাতে লরির ধাক্কায় প্রাণ গেল বোয়ালখালীর মহসিনের বোয়ালখালীতে প্রথমবার শহীদ আব্দুল গফুর স্মৃতি বৃত্তি পরীক্ষা ২৬ ডিসেম্বর শাহবাগে চার দফা দাবিতে আয়োজিত গণবিক্ষোভ সমাবেশে নাসির উদ্দীন পাটোয়ারী। পটিয়ার বাহুলীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু, পরিচয় শনাক্ত হয়নি বোয়ালখালী ফুটবল একাডেমির সভাপতি আবু আকতার, সম্পাদক তৌহিদুল মুন্সীগঞ্জে শিশুর মর/দেহ উদ্ধার হাসপাতালে বাবার মৃ/ত্যু বাবার দুই হাত চেপে ধরেন দুই জন আরেক জনে বুকে গুলি করেন পটিয়ায় গাউছুল আজম মাইজভাণ্ডারী জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অডিশন সম্পন্ন বোয়ালখালী ফুটবল একাডেমির ২০২৬–২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটি গঠন আ.লীগের লগি-বৈঠার হামলায় হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবিতে জামায়াতের মিছিল-সমাবেশ

চন্দনাইশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

  • প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ১৩৭ বার পড়া হয়েছে

জাহাঙ্গীর আলম চৌধুরী
চন্দনাইশ প্রতিনিধি:-
“উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের চন্দনাইশে নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে।
৬ জুলাই (সোমবার) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর উদ্যোগে দিবসটি উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও গাছের চারা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। পরে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় আলোচনা সভায় সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমার সভাপতিত্বে, আকতার সানজিদা পপি’র সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা (বিআরডিবি) কর্মকর্তা মীর ইমরান হোসেন। সভায় উপস্থিত উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আজাদ হোসেন। যুব উন্নয়ন কর্মকর্তা আ.ন.ম ছালেহ উদ্দিন, সমাজ সেবা কর্মকর্তা রাসেল চৌধুরী। পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুমিত ভট্টাচার্য।
আরও উপস্থিত ছিলেন (বিআডিবি)’র কর্মরত মো.ওমর ফারুক, রাসু বড়ুয়া, এ কে এম আজিম উদ্দিন, প্রদীপ কুমার দাশ, সৈয়দ হোসেন, সুমিত বড়ুয়া, কুলছুম আক্তার, আবু নাছের চৌধুরী, মরিয়ম বেগম, তৃপ্তি মজুমদার, সুদীপ বড়ুয়া, সুজাত চাকমা প্রমুখ।
অনুষ্ঠানে প্রজেক্টরের মাধ্যমে বিআরডিবির বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের ভিডিওচিত্র প্রদর্শন করা হয়। পরে আলোচনা সভায় বক্তারা দিবসটির কার্যক্রম নিয়ে গ্রামীণ অর্থনীতির ভিত্তি মজবুত করার লক্ষে বিআরডিবির মাধ্যমে জনগন আরো উপকৃত হয় সে বিষয়ে আলোচনা করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews