রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রাতভর শোয়ার ঘরে বিষধর পদ্মগোখরো, ছানাদের বাঁচাতে গিয়ে মারা গেল মা মুরগি বোয়ালখালীতে পানি নামার পথে বাধা অপরিকল্পিত স্থাপনা, জলাবদ্ধতায় ডুবছে জনপদ বন্যাকবলিত মানুষের পাশে এমপি জসিম উদ্দিন ৩০ হাজার পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বোয়ালখালীতে জেলেপল্লীতে ত্রাণ পৌঁছালেন পৌর প্রশাসক হাটহাজারী উপজেলার নাঙ্গলমোড়া ইউনিয়নের অসহায় ও পানিবন্দি মানুষের মাঝে ৩,৫০০ কেজি চাল বিতরণ বন্যার্তদের পাশে জামায়াত সমর্থিত মেয়র পদপ্রার্থী সাবেক ছাত্রনেতা হেলাল উদ্দিনের পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণ হাটহাজারীর মেখল ইউনিয়নে খলিফা পাড়ায় কথা কাটাকাটির জেরে এক ব্যক্তি কে কুপিয়ে হত্যা কোমর সমান পানিতে নেমে পানিবন্দীদের দুয়ারে ইউএনও দিনভর তল্লাশিতেও মেলেনি পাহাড়ি ঢলে নিখোঁজ দিদারের খোঁজ চন্দনাইশে দক্ষিণ জেলা বিএনপি’র পক্ষ থেকে ঘর বন্দী মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

বোয়ালখালীতে পানি নামার পথে বাধা অপরিকল্পিত স্থাপনা, জলাবদ্ধতায় ডুবছে জনপদ

  • প্রকাশিত: রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

বোয়ালখালী প্রতিনিধি:

টানা ভারী বর্ষণে চট্টগ্রামের বোয়ালখালীতে পানি নিষ্কাশনের পথে অপরিকল্পিত স্থাপনা বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। এতে পৌরসভাসহ উপজেলার বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে তীব্র জলাবদ্ধতা। ডুবে গেছে রাস্তাঘাট, বাড়িঘর ও বসতভিটা।
শনিবার (১১ জুলাই) পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড পরিদর্শনে গিয়ে পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা পানি নিষ্কাশনের পথে থাকা দুটি প্রতিবন্ধকতা অপসারণের নির্দেশ দেন।
তিনি জানান, পশ্চিম গোমদণ্ডীর দিনু মেম্বার টেক ও নব্বুখালী এলাকার দুটি কালভার্টের মুখে পাকা স্থাপনা নির্মাণ করায় পানি চলাচল ব্যাহত হচ্ছে। এতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টদের নিজ খরচে এসব প্রতিবন্ধকতা অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে গত বুধবার পশ্চিম গোমদণ্ডীর হাজীর পুল এলাকার একটি কালভার্টের মুখে থাকা প্রতিবন্ধকতা সরিয়ে দেওয়া হয়।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, পৌরসভাসহ শ্রীপুর-খরণদ্বীপ, আমুচিয়া, করলডেঙ্গা ও সারোয়াতলী ইউনিয়নের বিভিন্ন এলাকায় খাল ও পানি নিষ্কাশনের পথ ভরাট করে স্থাপনা নির্মাণ করা হয়েছে। ফলে বৃষ্টির পানি দ্রুত নামতে না পেরে দীর্ঘ সময় ধরে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। এতে রাস্তাঘাট, বাড়ির আঙিনা ও বসতঘর পানিতে তলিয়ে থাকছে।
পূর্ব গোমদণ্ডীর বাসিন্দা মো. ফিরোজ বলেন, আগে নদী ও খালের মাধ্যমে বৃষ্টির পানি দ্রুত নেমে যেত। এখন যত্রতত্র পানি চলাচলের পথ ভরাট করে স্থাপনা নির্মাণ করায় টানা এক-দুই দিনের বৃষ্টিতেই ঘরবাড়ি পানিতে ডুবে যাচ্ছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান ফারুক বলেন, দুর্যোগের সময় পানি চলাচলের পথ বন্ধ করে দেওয়ার বিষয়ে একাধিক অভিযোগ পাওয়া গেছে। কেউ যদি পানি নিষ্কাশনের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে থাকেন, তাহলে তা দ্রুত সরিয়ে নেওয়ার আহ্বান জানাই। আমি বিশ্বাস করি, বিবেকবান মানুষ কখনোই শত মানুষের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়ান না।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews