শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
সন্ত্রাস, মাদক, কিশোর গ্যাং, ইভটিজিং ও চাঁদাবাজি মুক্ত সমাজ গঠনে করণীয় শীর্ষক বৈঠক সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের কর্মস্থলে যাওয়ার পথে আমিরাতে লরির ধাক্কায় প্রাণ গেল বোয়ালখালীর মহসিনের বোয়ালখালীতে প্রথমবার শহীদ আব্দুল গফুর স্মৃতি বৃত্তি পরীক্ষা ২৬ ডিসেম্বর শাহবাগে চার দফা দাবিতে আয়োজিত গণবিক্ষোভ সমাবেশে নাসির উদ্দীন পাটোয়ারী। পটিয়ার বাহুলীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু, পরিচয় শনাক্ত হয়নি বোয়ালখালী ফুটবল একাডেমির সভাপতি আবু আকতার, সম্পাদক তৌহিদুল মুন্সীগঞ্জে শিশুর মর/দেহ উদ্ধার হাসপাতালে বাবার মৃ/ত্যু বাবার দুই হাত চেপে ধরেন দুই জন আরেক জনে বুকে গুলি করেন পটিয়ায় গাউছুল আজম মাইজভাণ্ডারী জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অডিশন সম্পন্ন বোয়ালখালী ফুটবল একাডেমির ২০২৬–২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটি গঠন

বোয়ালখালীতে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

  • প্রকাশিত: বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ১৩০ বার পড়া হয়েছে

 

বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় বিশেষ অভিযানে মাদক মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৪ জুলাই) দিবাগত রাতে উপজেলার কধুরখীল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নিজ বাড়ি থেকে রুবেল মজুমদার (৩৪) নামে ওই আসামিকে গ্রেপ্তার করা হয়। তিনি কধুরখীল মজুমদার বাড়ির মৃত অমল মজুমদারের ছেলে।
অভিযান পরিচালনাকারী উপ-পরিদর্শক (এসআই) নিংওয়াই মারমা বলেন, রুবেল মজুমদার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় (জিআর-১৪/২২) তিন বছরের সাজাপ্রাপ্ত আসামি। চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি আদালত তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করেন। সেই পরোয়ানার ভিত্তিতেই বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, গ্রেপ্তার রুবেল মজুমদারকে বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews