বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান বোয়ালখালীতে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে টেম্পু জব্দ চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি এস.এম দিদারুল ইসলাম সিকদার বোয়ালখালীতে তিন পরিবারকে জিম্মি করে ডাকাতির অভিযোগ  বোয়ালখালী প্রেস ক্লাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন বোয়ালখালীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান ইছহাক চৌধুরীর ডেঙ্গু প্রতিরোধে বোয়ালখালীতে মশক নিধন অভিযান চন্দনাইশে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা শুরু চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সে পীরে বাঙাল সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মা.জি.আ)

চন্দনাইশে বন্যার্ত ৫‘শতাধিক পরিবারের মাঝে পল্লী বিদ্যুৎ সমিতির ত্রাণসামগ্রী বিতরণ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ৬৪ বার পড়া হয়েছে

জাহাঙ্গীর আলম চৌধুরী
চন্দনাইশ প্রতিনিধি:-
বন্যায় ক্ষতিগ্রস্ত চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়া, বরকল ও বরমা ইউনিয়নের ৫‘শতাধিক পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর চন্দনাইশ জোনাল অফিস।
১৪ জুলাই (মঙ্গলবার) সকালে সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার প্রকৌশলী নূর মোহাম্মদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ত্রাণ বিতরণ করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চন্দনাইশ জোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) খন্দকার মুহাম্মদ আজম, সচিব মো. সেলিম উদ্দীন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আজাদ হোসেন, এজিএম ইমতিয়াজ মোহাম্মদ জাহিদ, প্রকৌশলী মো. আলীসহ জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ত্রাণসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, সয়াবিন তেল, লবণ, আলু, চিড়া, চিনি, বিস্কুট, সাবান, মোমবাতি, বিশুদ্ধ পানি, লাইটার ও ব্যাগসহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় উপকরণ সামগ্রী ছিল।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews