শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
কর্মস্থলে যাওয়ার পথে আমিরাতে লরির ধাক্কায় প্রাণ গেল বোয়ালখালীর মহসিনের বোয়ালখালীতে প্রথমবার শহীদ আব্দুল গফুর স্মৃতি বৃত্তি পরীক্ষা ২৬ ডিসেম্বর শাহবাগে চার দফা দাবিতে আয়োজিত গণবিক্ষোভ সমাবেশে নাসির উদ্দীন পাটোয়ারী। পটিয়ার বাহুলীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু, পরিচয় শনাক্ত হয়নি বোয়ালখালী ফুটবল একাডেমির সভাপতি আবু আকতার, সম্পাদক তৌহিদুল মুন্সীগঞ্জে শিশুর মর/দেহ উদ্ধার হাসপাতালে বাবার মৃ/ত্যু বাবার দুই হাত চেপে ধরেন দুই জন আরেক জনে বুকে গুলি করেন পটিয়ায় গাউছুল আজম মাইজভাণ্ডারী জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অডিশন সম্পন্ন বোয়ালখালী ফুটবল একাডেমির ২০২৬–২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটি গঠন আ.লীগের লগি-বৈঠার হামলায় হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবিতে জামায়াতের মিছিল-সমাবেশ

প্রশংসায় ভাসলেন রেড ক্রিসেন্ট যুব স্বেচ্ছাসেবকরা

  • প্রকাশিত: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ১২৬ বার পড়া হয়েছে

মোহাম্মদ আনিছুর রহমান ফরহাদ চট্টগ্রাম ব্যুরো।

প্রশংসায় ভাসলেন যুব স্বেচ্ছাসেবকরা: দুর্যোগে
মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্ট
চট্টগ্রামে ভারী বর্ষণের
কারণে ক্ষতিগ্রস্তদের মাঝে উপহার বিতরণ উদ্বোধন এবং চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের সঙ্গে মতবিনিময় সভা বৃহস্পতিবার নগরীর টাইগারপাসস্থ সিটি কর্পোরেশন মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের চেয়ারম্যান ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মো. আব্দুস সালাম।
সভার সভাপতি ও চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের চেয়ারম্যান, যুব সদস্যদের কার্যক্রমে প্রশংসা করেন সাথে সাথে ২০০৭ এ চট্টগ্রামে সৃষ্ট চরম ভূমিধ্বসে চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের ভূমিকা স্মরণ করেন এবং ভবিষ্যতে কোনো প্রকার দুর্যোগে চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্ট যেকোনো স্থান, যেকোনো সময়ে প্রস্তুত থেকে সাহসী ভূমিকা পালন করবে এই আশাবাদ ব্যক্ত করেন।
প্রধান অতিথি ব্যারিস্টার এম এ সালাম তাঁর বক্তব্যে বলেন, দুর্যোগের পূর্বে, দুর্যোগ চলাকালীন এবং দুর্যোগ-পরবর্তী সময়ে চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের ভূমিকা সর্বোপরি প্রশংসনীয়। তিনি আরও বলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সর্বদা সকল স্তরের মানুষের পাশে থেকে মানবিক সহযোগিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে, যা ভবিষ্যতে আরও সুপ্রসারিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি সাম্প্রতিক ভারী বর্ষণে চট্টগ্রাম সিটি যুব রেড ক্রিসেন্টের কার্যক্রমের প্রশংসা করেন এবং এই ধারা অব্যাহত রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের চেয়ারম্যান ডা. শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রামে যে রেকর্ড বৃষ্টিপাত হয়েছে, সেটি থেকে জান-মালের ক্ষতি কমাতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে গুরুত্বপূর্ণ সহযোগিতা করেছে। এ ধরনের বৃষ্টিপাতে চট্টগ্রামের জন্য একটি বড় চ্যালেঞ্জ। পাহাড়ধসে যাতে মানুষ ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য রেড ক্রিসেন্টের কর্মীরা মাইকিং করেছে, দুর্গতদের আশ্রয় কেন্দ্রে নিয়ে গিয়েছে এবং শৃঙ্খলার সাথে ত্রাণ বিতরণ সম্পন্ন করতে কাজ করেছে। প্রতিটি দুর্যোগে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা ক্ষয়-ক্ষতি কমাতে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখে।  বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, চট্টগ্রাম সিটি ইউনিটের ভাইস চেয়ারম্যান ও এশিয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম. এ. সালামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান ডা. মো. রফিকুল কবির, ব্যবস্থাপনা পর্ষদ সদস্য ডা. মো. সহিদুর রহমান, ফারুক উদ্দিন ভূঁইয়া, রফিকুল ইসলাম সিকদার, ডা. জামিল আহমেদ এবং কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের সেক্রেটারি গোলাম বাকি মাসুদ, কার্যকরী পর্ষদ সদস্য জিয়াউল হক সোহেল, মেহেদী হাসান রায়হান, মোহাম্মদ এনামুল হক, চট্টগ্রাম সিটি যুব রেড ক্রিসেন্টের যুব প্রধান দীপ্ত ভট্টাচার্য্যসহ যুব স্বেচ্ছাসেবকবৃন্দ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews