বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান বোয়ালখালীতে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে টেম্পু জব্দ চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি এস.এম দিদারুল ইসলাম সিকদার বোয়ালখালীতে তিন পরিবারকে জিম্মি করে ডাকাতির অভিযোগ  বোয়ালখালী প্রেস ক্লাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন বোয়ালখালীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান ইছহাক চৌধুরীর ডেঙ্গু প্রতিরোধে বোয়ালখালীতে মশক নিধন অভিযান চন্দনাইশে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা শুরু চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সে পীরে বাঙাল সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মা.জি.আ)

বাঁশখালীতে পানিবন্দী মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

  • প্রকাশিত: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ১২১ বার পড়া হয়েছে

মোহাম্মদ আনিছুর রহমান ফরহাদ চট্টগ্রাম ব্যুরো।

বাঁশখালীতে মাদ্রাসায় অনুদান প্রদান ও পানিবন্দী মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করলেন মেয়র ডা. শাহাদাত হোসেন
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পশ্চিম চাম্বল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাংলা বাজার হেফজখানা ও এতিমখানায় ৫০ হাজার টাকার আর্থিক অনুদান প্রদান এবং মাদ্রাসা নির্মাণের জন্য টিন বিতরণ করা হয়েছে। একইসঙ্গে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পানিবন্দী মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
মারফুল হক চৌধুরী মারুফের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “শিক্ষা, মানবিকতা ও ধর্মীয় মূল্যবোধসম্পন্ন সমাজ গঠনে মাদ্রাসা, হেফজখানা ও এতিমখানার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এসব প্রতিষ্ঠানের উন্নয়নে সহযোগিতা করা আমাদের সামাজিক দায়িত্ব। পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের কষ্ট লাঘবে সবাইকে এগিয়ে আসতে হবে। তিনি আরও বলেন, “অসহায় ও পানিবন্দী মানুষের পাশে থাকা মানবিক দায়িত্ব। দুর্যোগকালীন সময়ে কোনো মানুষ যেন অনাহারে বা কষ্টে না থাকে, সে লক্ষ্যে আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক মো. জসিম উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন আবদুর রশীদ ,রাসেল সিকদার, সামিয়াত আমিন জিসান, কালামুল হক চৌধুরী, রহিম, এরফানুল হক চৌধুরী,ইব্রাহিম, খোরশেদুল আলম, আবদুল মালেকসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠান শেষে মেয়র ডা. শাহাদাত হোসেন বাংলা বাজার হেফজখানা ও এতিমখানার জন্য ৫০ হাজার টাকার অনুদান প্রদান করেন এবং মাদ্রাসা নির্মাণের জন্য টিন হস্তান্তর করেন। পরে পানিবন্দী অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন তিনি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews