শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
কর্মস্থলে যাওয়ার পথে আমিরাতে লরির ধাক্কায় প্রাণ গেল বোয়ালখালীর মহসিনের বোয়ালখালীতে প্রথমবার শহীদ আব্দুল গফুর স্মৃতি বৃত্তি পরীক্ষা ২৬ ডিসেম্বর শাহবাগে চার দফা দাবিতে আয়োজিত গণবিক্ষোভ সমাবেশে নাসির উদ্দীন পাটোয়ারী। পটিয়ার বাহুলীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু, পরিচয় শনাক্ত হয়নি বোয়ালখালী ফুটবল একাডেমির সভাপতি আবু আকতার, সম্পাদক তৌহিদুল মুন্সীগঞ্জে শিশুর মর/দেহ উদ্ধার হাসপাতালে বাবার মৃ/ত্যু বাবার দুই হাত চেপে ধরেন দুই জন আরেক জনে বুকে গুলি করেন পটিয়ায় গাউছুল আজম মাইজভাণ্ডারী জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অডিশন সম্পন্ন বোয়ালখালী ফুটবল একাডেমির ২০২৬–২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটি গঠন আ.লীগের লগি-বৈঠার হামলায় হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবিতে জামায়াতের মিছিল-সমাবেশ

বোয়ালখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকায় ত্রাণ বিতরণ করেছেন দরবারে গাউছে হাওলাপুরী দরবার

  • প্রকাশিত: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ১১২ বার পড়া হয়েছে

বোয়ালখালী প্রতিনিধি:

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকায় পরিদর্শন ও খাদ্য সামগ্রী বিতরন করেছে দরবারে গাউছে হাওলাপুরী।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে উপজেলার বিভিন্ন পানিবন্দি এলাকায় বন্যার্ত মানুষের বাড়ি বাড়ি গিয়ে রান্না করা খাবার ও শুকনা খাদ্যসামগ্রী বিতরণ করেন হাওলাপুরী রেসকিউ টিম।

ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন ও খাদ্য সামগ্রী বিতরন উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেহেদী হাসান ফারুক, সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা,দরবারে গাউছে হাওলা শরীফ শিবলী মঞ্জিলের সাজ্জাদানশীন পীরজাদা শাহ সুফি সৈয়দ নঈমূল কুদ্দুস আকবরী।

এ সময় উপস্থিত ছিলেন, দরবারে গাউছে হাওলা শরীফ শিবলী মঞ্জিল, পীরজাদা সৈয়দ মনিরুল কুদ্দুস আকবরী, মাসরুর আহম্মেদ খানসহ ভক্ত, খাদেম ও নেতৃবৃন্দ বিতরণ কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন।

দরবারে গাউছে হাওলা শরীফ শিবলী মঞ্জিলের সাজ্জাদানশীন পীরজাদা শাহ সুফি সৈয়দ নঈমূল কুদ্দুস আকবরী বলেন, বোয়ালখালী উপজেলা ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকার বাড়ি বাড়ি গিয়ে ১২ শত জনকে রান্না করা খাবার ও ১২ শত জনকে শুকনো খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বন্যাদুর্গত মানুষের দুর্ভোগ লাঘবে এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews