বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান বোয়ালখালীতে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে টেম্পু জব্দ চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি এস.এম দিদারুল ইসলাম সিকদার বোয়ালখালীতে তিন পরিবারকে জিম্মি করে ডাকাতির অভিযোগ  বোয়ালখালী প্রেস ক্লাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন বোয়ালখালীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান ইছহাক চৌধুরীর ডেঙ্গু প্রতিরোধে বোয়ালখালীতে মশক নিধন অভিযান চন্দনাইশে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা শুরু চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সে পীরে বাঙাল সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মা.জি.আ)

পটিয়ায় ঈগল বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, আহত ৪

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ৬১ বার পড়া হয়েছে

ইমরান হোসেন মুন্না পটিয়া প্রতিনিধি ||চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ার কমল মুন্সির হাট এলাকায় ঈগল পরিবহনের একটি বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন আহত হয়েছেন।

সোমবার (২৭ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী ঈগল পরিবহনের একটি বাসের সঙ্গে কক্সবাজার থেকে চট্টগ্রামগামী একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে পিকআপ ভ্যানের চালকসহ চারজন আহত হন। আহতরা হলেন পটিয়া উপজেলার এলাহাবাদ এলাকার সালামতের ছেলে আলম শের (৫০), বান্দরবান জেলার মেম্বারপাড়া এলাকার জামাল উদ্দিনের ছেলে আবিদ হাসান ফাহিম (৩২), চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া এলাকার আহমদ হোসেনের ছেলে রোকন (৪২) এবং একই উপজেলার পলাশপাড়া এলাকার সাইফুদ্দিনের ছেলে বাবুল (৫০)।

দুর্ঘটনার খবর পেয়ে পটিয়া ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার রাজেশ বড়ুয়ার নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. হাদী সাজ্জাদ জানান, আহতদের অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে স্থানীয়রা বিষয়টি পটিয়া হাইওয়ে থানায় জানালে থানার এসআই বিধান ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করেন। দুর্ঘটনার কারণে মহাসড়কের ওই এলাকায় কিছু সময় যান চলাচলে ধীরগতি সৃষ্টি হয়।

তবে দুর্ঘটনার সঠিক কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews