বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান বোয়ালখালীতে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে টেম্পু জব্দ চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি এস.এম দিদারুল ইসলাম সিকদার বোয়ালখালীতে তিন পরিবারকে জিম্মি করে ডাকাতির অভিযোগ  বোয়ালখালী প্রেস ক্লাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন বোয়ালখালীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান ইছহাক চৌধুরীর ডেঙ্গু প্রতিরোধে বোয়ালখালীতে মশক নিধন অভিযান চন্দনাইশে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা শুরু চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সে পীরে বাঙাল সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মা.জি.আ)

কিস্তির টাকা জোগাড়ে রাতে বেরিয়ে রিকশা খোয়ালেন আকবর

  • প্রকাশিত: বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ৬৪ বার পড়া হয়েছে

 

বোয়ালখালী প্রতিনিধি
কিস্তির টাকা পরিশোধের জন্য রাতে অতিরিক্ত সময় অটোরিকশা চালাতে গিয়ে ছিনতাইয়ের শিকার হয়েছেন এক চালক। চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পূর্ব কধুরখীল এমএ স্কুল এলাকায় দুর্বৃত্তরা তাকে মারধর করে ব্যাটারিচালিত অটোরিকশাটি ছিনিয়ে নিয়ে গেছে।
মঙ্গলবার (২৮ জুলাই) দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী মো. আকবর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মৃত আব্দুল মান্নানের ছেলে।
আকবর জানান, পূর্ব কালুরঘাট এলাকা থেকে তিন যুবক তার অটোরিকশায় ওঠে। তারা এমএ স্কুলসংলগ্ন এলাকায় একটি নষ্ট সিএনজিচালিত অটোরিকশার কাছে মেকানিক নিয়ে যাওয়ার কথা বলে। সেখানে পৌঁছানোর পর তিনজন মিলে তাকে এলোপাতাড়ি মারধর করে ভয়ভীতি দেখিয়ে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়।
তিনি বলেন, দেড় মাস আগে ৬০ হাজার টাকা কিস্তিতে অটোরিকশাটি কিনেছিলেন। বুধবার ৫ হাজার টাকা কিস্তি পরিশোধ করার কথা থাকায় টাকা জোগাড় করতে মঙ্গলবার রাতে বাড়ি না গিয়ে রিকশা চালাচ্ছিলেন। তার পরিবারে মা, স্ত্রী ও চার মাস বয়সী একটি সন্তান রয়েছে। রিকশা চালিয়েই তাদের সংসার চলে।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews