বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান বোয়ালখালীতে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে টেম্পু জব্দ চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি এস.এম দিদারুল ইসলাম সিকদার বোয়ালখালীতে তিন পরিবারকে জিম্মি করে ডাকাতির অভিযোগ  বোয়ালখালী প্রেস ক্লাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন বোয়ালখালীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান ইছহাক চৌধুরীর ডেঙ্গু প্রতিরোধে বোয়ালখালীতে মশক নিধন অভিযান চন্দনাইশে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা শুরু চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সে পীরে বাঙাল সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মা.জি.আ)

পটিয়ার মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য নাহার পার্কে ফ্রি আনন্দ ভ্রমণ; পরিচালক জসিম এর ব্যতিক্রমী উদ্যোগ

  • প্রকাশিত: শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ৮০ বার পড়া হয়েছে

প্রতিনিধি: মুহাম্মদ আকতার উদ্দিন

পটিয়া উপজেলার সরকারি ও বেসরকারি মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য নাহার পার্কে বিনামূল্যে আনন্দ ভ্রমণের ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে ক্বলবুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ। নাহার পার্কের পরিচালক জসিম স্যারের সহযোগিতায় পরিচালিত এ উদ্যোগের আওতায় প্রতি সপ্তাহে ১০ জন শিক্ষার্থী নাহার পার্কের সকল রাইড বিনামূল্যে উপভোগ করার সুযোগ পাবে।

এ সুবিধা গ্রহণে আগ্রহী শিক্ষার্থীদের ক্বলবুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতির কাছ থেকে আইডি কার্ড ও আবেদন ফরম সংগ্রহ করতে হবে।

এ বিষয়ে ক্বলবুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান মুহাম্মদ আকতার উদ্দিন বলেন, শিক্ষার্থীদের সুস্থ বিনোদন, মানসিক বিকাশ এবং পড়াশোনার পাশাপাশি আনন্দময় পরিবেশ নিশ্চিত করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।

যোগাযোগ:
মুহাম্মদ আকতার উদ্দিন
চেয়ারম্যান, ক্বলবুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ
মোবাইল: ০১৮১২-৮১০৬৫২

এ কার্যক্রমের অংশ হিসেবে আজ রিয়াযুল উলুম বালক-বালিকা মাদ্রাসা, গিরি চৌধুরী বাজার, কচুয়াই, পটিয়ায় শিক্ষার্থীদের মাঝে এ কার্যক্রমের বিষয়ে অবহিত করা হয়। এ সময় মাদ্রাসার পরিচালক হাফেজ সোলেমান উপস্থিত ছিলেন। তিনি হাফেজ শিক্ষার্থীদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করেন এবং এ মহতী উদ্যোগের প্রশংসা করেন।

সংশ্লিষ্টরা জানান, শিক্ষার্থীদের মানসিক বিকাশ, সুস্থ বিনোদন এবং সামাজিক সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে এ ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

উল্লেখ্য, নাহার রিসোর্ট পার্ক দক্ষিণ চট্টগ্রামের অন্যতম আধুনিক ও নান্দনিক বিনোদনকেন্দ্র। পরিবার-পরিজন নিয়ে নিরাপদ ও আনন্দঘন সময় কাটানোর জন্য পার্কটি ইতোমধ্যে ব্যাপক পরিচিতি লাভ করেছে। পার্কের প্রতিটি রাইড আধুনিক ও মানসম্মত হওয়ায় দর্শনার্থীদের কাছে এটি একটি জনপ্রিয় গন্তব্যে পরিণত হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews