বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান বোয়ালখালীতে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে টেম্পু জব্দ চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি এস.এম দিদারুল ইসলাম সিকদার বোয়ালখালীতে তিন পরিবারকে জিম্মি করে ডাকাতির অভিযোগ  বোয়ালখালী প্রেস ক্লাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন বোয়ালখালীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান ইছহাক চৌধুরীর ডেঙ্গু প্রতিরোধে বোয়ালখালীতে মশক নিধন অভিযান চন্দনাইশে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা শুরু চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সে পীরে বাঙাল সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মা.জি.আ)

রাঙ্গুনিয়ার পারুয়ায় অ*গ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের খোঁজ নিতে সাংসদ হুমাম কাদেরের প্রতিনিধি দল

  • প্রকাশিত: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ৫১ বার পড়া হয়েছে

রাঙ্গুনিয়ার পারুয়া হাজারীহাট বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ১০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার ভোরে লাগা এই ঘটনায় তাদের প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবী করছেন তারা। এই ঘটনায় ক্ষতিগ্রস্তদের খোঁজ নিতে রাঙ্গুনিয়ার সাংসদ হুমাম কাদের চৌধুরীর নির্দেশে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উত্তরজেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি ইউসুফ চৌধুরী এবং উত্তরজেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ভিপি আনছুর উদ্দিন। এসময় বিএনপি, যুবদল, ছাত্রদলের ইউনিয়ন ও উপজেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ সাথে ছিলেন।

এমপি’র প্রতিনিধি দল ক্ষতিগ্রস্তদের সাথে কথা বলেন এবং সাংসদের পক্ষে তাদের সমবেদনা জানান। তাঁরা সার্বিক সহায়তার আশ্বাস দেন।

এসময় ক্ষতিগ্রস্তরা তাদের মালামাল দেখিয়ে জানান, তাদের সব মিলিয়ে আনুমানিক অর্ধ কোটি টাকার চাইতেও বেশি ক্ষতি হয়েছে। তাদের এনজিও ও ব্যাংক ঋণ রয়েছে উল্লেখ করে এবং ক্ষতি পুষিয়ে ঘুরে দাড়াতে সরকারী সহায়তার দাবী জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews