বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান বোয়ালখালীতে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে টেম্পু জব্দ চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি এস.এম দিদারুল ইসলাম সিকদার বোয়ালখালীতে তিন পরিবারকে জিম্মি করে ডাকাতির অভিযোগ  বোয়ালখালী প্রেস ক্লাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন বোয়ালখালীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান ইছহাক চৌধুরীর ডেঙ্গু প্রতিরোধে বোয়ালখালীতে মশক নিধন অভিযান চন্দনাইশে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা শুরু চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সে পীরে বাঙাল সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মা.জি.আ)

পুলিশের ওপর হামলার মামলায় গ্রাম পুলিশ গ্রেপ্তার

  • প্রকাশিত: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

 

বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালীতে আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তারে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনায় করা মামলায় গ্রাম পুলিশ জেবল হোসাইনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ মামলায় তাঁর সঙ্গে আরও পাঁচজনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ২০ থেকে ৩০ জনকে।
সোমবার (৩১ আগস্ট) সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার অভিযোগে পুলিশ বাদী হয়ে মামলাটি করে। গ্রেপ্তার জেবল হোসাইন স্থানীয় ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ। তিনি গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি মো. মহিউদ্দিনের আত্মীয়।
এর আগে রোববার (৩০ আগস্ট) দিবাগত রাত ১১টার দিকে উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের মসজিদঘাটা এলাকায় আসামি গ্রেপ্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, আদালতের একটি সিআর মামলায় মহিউদ্দিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। রাতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। হাতকড়া পরিয়ে থানায় নেওয়ার সময় মহিউদ্দিন পুলিশ সদস্যদের কামড় দিয়ে পালিয়ে যান। পরে অভিযান চালিয়ে তাঁকে আবার গ্রেপ্তার করা হয়।
পুলিশের অভিযোগ, মহিউদ্দিনকে গ্রেপ্তারের সময় তাঁর স্বজনরা পুলিশের ওপর হামলা চালান। এতে উপপরিদর্শক (এসআই) আবদুল হালিম, সহকারী উপপরিদর্শক (এএসআই) মাসুম বিল্লাহ ও কনস্টেবল হাসানউজ্জামান আহত হন। হামলায় মামলার বাদী আবদুল মান্নানও আহত হয়েছেন।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, ‘পুলিশের ওপর হামলা ও সরকারি দায়িত্ব পালনে বাধা দেওয়ার ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে।’
তিনি জানান, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি মহিউদ্দিনকে গ্রেপ্তারের সময় মামলার বাদী আবদুল মান্নানও ঘটনাস্থলে ছিলেন। আসামি শনাক্ত করার জন্য তিনি পুলিশের সঙ্গে গিয়েছিলেন। হামলায় আহত হয়ে তিনি প্রথমে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। পরে তাঁকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. কৌশিক দাশ বলেন, আহত তিন পুলিশ সদস্য রোববার রাত সাড়ে ১২টার দিকে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। একই ঘটনায় আহত আবদুল মান্নানকেও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews