বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান বোয়ালখালীতে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে টেম্পু জব্দ চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি এস.এম দিদারুল ইসলাম সিকদার বোয়ালখালীতে তিন পরিবারকে জিম্মি করে ডাকাতির অভিযোগ  বোয়ালখালী প্রেস ক্লাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন বোয়ালখালীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান ইছহাক চৌধুরীর ডেঙ্গু প্রতিরোধে বোয়ালখালীতে মশক নিধন অভিযান চন্দনাইশে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা শুরু চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সে পীরে বাঙাল সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মা.জি.আ)

বোয়ালখালীতে  মাদ্রাসাছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • প্রকাশিত: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

 

বোয়ালখালী প্রতিনিধি :
চট্টগ্রাম বোয়ালখালীতে নানার বাড়ি থেকে রাইসা আনঞ্জুম রামিসা (১৬) নামের এক মাদ্রাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার শাকপুরা ইউনিয়নের ৬ নাম্বার ওয়ার্ডের আছমত মিয়া মেম্বার বাড়ির থেকে রামিসা মরদেহ উদ্ধার করে।

রামিসা পৌরসভার ৭নাম্বার ওয়ার্ডের রায়খালী এলাকার প্রবাসী মো.জামাল উদ্দিনের মেয়ে। সে তার এক বৃদ্ধ নানীর সাথে পূর্ব শাকপুরায় থাকতো।

জানা গেছে, রামিসা বিকেল তিনটার দিকে মাদ্রাসা থেকে ঘরে ফিরে। বিকেলে তার কোনো সাড়া শব্দ না পেয়ে দরজা খুলে পরিবারের লোকজন দেখেন রামিসা সিলিং ডাঁসার সাথে গলায় দড়ি পেচানো অবস্থা ঝুলছিলো। পরে স্থানীয়দের সহায়তায় তাকে ঝুলন্ত অবস্থা থেকে দড়ি কেটে নামানো হয়।

খবর পেয়ে পুলিশ রামিসা মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews