বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান বোয়ালখালীতে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে টেম্পু জব্দ চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি এস.এম দিদারুল ইসলাম সিকদার বোয়ালখালীতে তিন পরিবারকে জিম্মি করে ডাকাতির অভিযোগ  বোয়ালখালী প্রেস ক্লাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন বোয়ালখালীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান ইছহাক চৌধুরীর ডেঙ্গু প্রতিরোধে বোয়ালখালীতে মশক নিধন অভিযান চন্দনাইশে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা শুরু চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সে পীরে বাঙাল সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মা.জি.আ)

হাটহাজারীর চারিয়ায় সড়ক দু’র্ঘটনায় আহত মাহিন চিকিৎসাধীন অবস্থায় মৃ’ত্যু

  • প্রকাশিত: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

 

গাজী হানিফ,হাটহাজারী প্রতিনিধি

চট্টগ্রামের হাটহাজারীতে প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশা সংঘর্ষে গুরুতর আহত এইচএসসি পরীক্ষার্থী মাহিম চৌধুরী (১৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। দুর্ঘটনার ৫ দিন পর তাঁর এই অকাল মৃত্যু হলো।

সোমবার সকাল ৯টা ৫০ মিনিটে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তার চাচাতো ভাই লিয়াকত আলী চৌধুরী।

মাহিম চৌধুরী হাটহাজারী উপজেলার নাঙ্গলমোড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চৌধুরী বাড়ির মাহবুব উল বশর চৌধুরীর ছেলে।

গত বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে সিএনজি অটোরিকশাযোগে অন্য সহপাঠীদের সঙ্গে এইচএসসি পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে হাটহাজারী সরকারি কলেজে যাচ্ছিল মাহিম। পথে হাটহাজারী-নাজিরহাট আঞ্চলিক মহাসড়কের চারিয়া বোর্ড স্কুল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের (চট্টমেট্রো গ ১৩-২৬২৫) সঙ্গে অটোরিকশাটির সজোরে ধাক্কা লাগে। এতে অটোরিকশাচালক ও পরীক্ষার্থীরা গুরুতর আহত হন।

দুর্ঘটনাস্থলেই অটোরিকশাচালক এরশাদ উল্লাহ (৪০) প্রাণ হারান। খবর পেয়ে গুরুতর আহত অবস্থায় মাহিম চৌধুরী ও তার সহপাঠীদের উদ্ধার করা হয়। মাহিমের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে প্রথমে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews