বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান বোয়ালখালীতে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে টেম্পু জব্দ চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি এস.এম দিদারুল ইসলাম সিকদার বোয়ালখালীতে তিন পরিবারকে জিম্মি করে ডাকাতির অভিযোগ  বোয়ালখালী প্রেস ক্লাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন বোয়ালখালীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান ইছহাক চৌধুরীর ডেঙ্গু প্রতিরোধে বোয়ালখালীতে মশক নিধন অভিযান চন্দনাইশে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা শুরু চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সে পীরে বাঙাল সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মা.জি.আ)

চন্দনাইশে পবিত্র ঈদ এ মিলাদুন্নবী (দ.) ও আওলাদে রাসূল (দ.) এর শুভ আগমন উপলক্ষ্যে সংবাদ সম্মেলন

  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে

জাহাঙ্গীর আলম চৌধুরী
চন্দনাইশ প্রতিনিধি:-
গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলা, চন্দনাইশ উপজেলা ও চন্দনাইশ পৌরসভা শাখার ব্যবস্থাপনায় এবং গাউসিয়া কমিটি মক্কা শাখার সহযোগিতায় কাল বুধবার বাদে জোহর থেকে গাছবাড়িয়া স্কুল এন্ড কলেজ ময়দানে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (দ.) উপলক্ষ্যে রহমাতুল্লিল আলামিন কনফারেন্স অনুষ্ঠিত হবে। সভাপতিত্ব করবেন দরবারে ছিরিকোটের সাজ্জাদানশীন পীরে বাঙাল আল্লামা সৈয়দ মুহাম্মদ সাবির শাহ্ (মা.জি.আ)। প্রধান অতিথি থাকবেন ছাহেবজাদা আল্লামা সৈয়দ মুহাম্মদ কাসেম শাহ্ (মা.জি.আ)। বিশেষ অতিথি থাকবেন ছাহেবজাদা সৈয়দ আকিব আহমদ শাহ্ (মা.জি.আ)। মাহফিলে অতিথি থাকবেন চন্দনাইশ-সাতকানিয়া (আংশিক) সংসদীয় আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ। কনফারেন্সে আঞ্জুমান ট্রাস্ট, গাউসিয়া কমিটি নেতৃবৃন্দ এবং দেশবরেণ্য ওলামায়ে কেরাম অতিথি ও আলোচক থাকবেন। কনফারেন্স উপলক্ষ্যে গাউসিয়া কমিটি চট্টগ্রাম দক্ষিণ জেলার উদ্যোগে এক সংবাদ সম্মেলন গতকাল সোমবার বিকালে গাছবাড়িয়া স্কুল এন্ড কলেজ মাঠস্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

এতে লিখিত বক্তব্য পাঠ করেন কনফারেন্স প্রস্তুতি কমিটির সদস্য সচিব আলহাজ্ব মো. নজরুল ইসলাম। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মাস্টার মো. হাবিব উল্লাহ, মো. আবুল মনসুর, এম. মাহবুবুল আলম এম.কম, মো. মোজাম্মেল হক, মাওলানা সৈয়দ মুহাম্মদ আমান উল্লাহ সমরকন্দী, মাওলানা সোলাইমান ফারুকী, প্রফেসর মো. আব্দুল মান্নান চৌধুরী, মো. মোরশেদুল আলম, মো. নজরুল ইসলাম, মো. মেজবাহ উদ্দীন, মো. আলমগীর ইসলাম বঈদী, এডভোকেট জিএম শাহাদত হোসাইন মানিক, মো. শাহ্ নেওয়াজ চৌধুরী শুভ, মো. ইছহাক কাদেরী, মো. মোজাম্মেল হক তালুকদার, মো. শফিউর রহমান, অধ্যক্ষ মাওলানা আবুল কাশেম আনসারী, মাওলানা মো. তৌহিদুল মোস্তফা, মো. মহরম আলী, মো. শাখাওয়াত হোসেন শিবলী, এডভোকেট মোজাম্মেল হক ফারুকী, মো. হোসেন চৌধুরী, মো. সরওয়ার উদ্দিন, মো. সাইফুল, হাজী মো. ফেরদৌস আলম, মো. সাঈদ ইবনে খায়ের, মো. আবদুল মালেক হিরু, মো. মোস্তাফিজুর রহমান প্রমুখ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews