বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান বোয়ালখালীতে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে টেম্পু জব্দ চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি এস.এম দিদারুল ইসলাম সিকদার বোয়ালখালীতে তিন পরিবারকে জিম্মি করে ডাকাতির অভিযোগ  বোয়ালখালী প্রেস ক্লাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন বোয়ালখালীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান ইছহাক চৌধুরীর ডেঙ্গু প্রতিরোধে বোয়ালখালীতে মশক নিধন অভিযান চন্দনাইশে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা শুরু চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সে পীরে বাঙাল সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মা.জি.আ)

ট্রান্সফরমার নষ্ট, বিদ্যুৎ সংকটে বোয়ালখালী—বিএনপির মানববন্ধন

  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

 

বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রাম বোয়ালখালীতে বিদ্যুৎ সংকট নিরসনের দাবিতে মানববন্ধন করেছেন বিএনপির নেতা-কর্মীরা।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৩টায় পূর্ব কালুরঘাট বাদামতল সড়কে উপজেলা বিএনপির নেতৃবৃন্দরা এ মানববন্ধনে আয়োজন করেন।

হঠাৎ টি কে সাবস্টেশনের ট্রান্সফরমার নষ্ট হওয়ার প্রকৃত কারণ উদঘাটন এবং বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার স্থিতিশীলতা নিশ্চিত করার দাবি জানিয়ে এতে বক্তারা বলেন, নষ্ট ট্রান্সফরমারটি সরিয়ে নতুন ট্রান্সফরমার সংযোজনে একটি মহল আপত্তি করছে। ফলে বোয়ালখালীবাসীর ভোগান্তি দীর্ঘায়িত হচ্ছে।

দক্ষিণ জেলা বিএনপির সদস্য শওকত আলমের সভাপতিত্বে ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. আজগরের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজুল হক চেয়ারম্যান।

বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মো. নুরুন্নবী চৌধুরী, জেলা বিএনপির সদস্য জাবেদ মেহেদী হাসান সুজন, সদস্য শাহিনুর, পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক শহীদুল্লাহ চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব নুরুল করিম নুরু উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হাজি আবু আকতার, জেলা যুবদলের সহসভাপতি শফিকুল ইসলাম শাহীন, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. রবিউল হোসেন ইকবাল এবং জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জামসেদ জিসানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews