বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান বোয়ালখালীতে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে টেম্পু জব্দ চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি এস.এম দিদারুল ইসলাম সিকদার বোয়ালখালীতে তিন পরিবারকে জিম্মি করে ডাকাতির অভিযোগ  বোয়ালখালী প্রেস ক্লাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন বোয়ালখালীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান ইছহাক চৌধুরীর ডেঙ্গু প্রতিরোধে বোয়ালখালীতে মশক নিধন অভিযান চন্দনাইশে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা শুরু চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সে পীরে বাঙাল সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মা.জি.আ)

চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সে পীরে বাঙাল সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মা.জি.আ)

  • প্রকাশিত: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

জাহাঙ্গীর আলম চৌধুরী
চন্দনাইশ প্রতিনিধি:-
গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলা, চন্দনাইশ উপজেলা ও চন্দনাইশ পৌরসভার ব্যবস্থাপনায় এবং গাউসিয়া কমিটি বাংলাদেশ মক্কা শরীফ শাখার সহযোগীতার
গত ৯ সেপ্টেম্বর (বুধবার) বিকালে গাছবাড়ীয়া স্কুল এন্ড সরকারি কলেজ মাঠে রাহমাতুল্লিল আলামীন কনফারেন্স অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রাহনুমায়ে শরিয়ত ও ত্বরিকত আওলাদে রাসূল (দ.) পীরে বাঙাল আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মা.জি.আ)। তিনি বলেন, হক্কুল্লাহ তথা আল্লাহর হক এবং হক্কুল ইবাদ তথা মানুষের হক দুটোই আদায় করতে হবে। তবেই মিলবে পার্থিব শান্তি এবং পরকালীন অনন্ত জীবনে মুক্তি। আল্লাহ ও রাসূল (দ.) আনুগত্যের পাশাপাশি মানবকল্যাণে উৎসর্গীত হওয়াই শরিয়ত ত্বরিকতের শিক্ষা। তিনি আরও বলেন, সন্তান কুপথ থেকে ফিরে আসলে যেভাবে মা-বাবা অশেষ খুশি হন, তেমনি তাওবার মাধ্যমে আল্লাহ পাক অশেষ খুশি হন। অসৎ পথ থেকে গুনাহগার মানুষকে আল্লাহ ও রাসুলের পথে ফিরিয়ে আনতেই পবিত্র কুরআনের নির্দেশনা ‘ওয়াকুনু মা’আস সাদেকীন’ অর্থাৎ তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। তাওবার মাধ্যমে আল্লাহ ও রাসূলকে রাজি রাখতে এবং তাকওয়া ভিত্তিক পরিশুদ্ধ জীবনের জন্য অলি আল্লাহগণের পক্ষ থেকে বায়আত করানো হয়। কনফারেন্সে প্রধান অতিথি ছিলেন আওলাদে রাসূল (দ.) ছাহেবজাদা আল্লামা সৈয়্যদ মুহাম্মদ কাশেম শাহ্ (মা.জি.আ)। বিশেষ অতিথি ছিলেন আওলাদে রাসুল (দ.) ছাহেবজাদা আল্লামা সৈয়্যদ আকিব আহমদ শাহ্ (মা.জি.আ)। বাদে মাগরিব দক্ষিণ হাশিমপুর কাদেরীয়া তৈয়্যবিয়া তাহেরীয়া নজিরিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা মাঠে মহিলাদের তালিমি জলসায় ত্বরিকতের ছবক দেন হুজুর কেবলা আল্লামা সৈয়দ মুহাম্মদ সাবির শাহ্ (মা.জি.আ)। অধ্যক্ষ মো. আবু তালেব বেলাল ও মো. মোরশেদুল আলমের যৌথ সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন মো. নজরুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম-১৪ আসনের এমপি আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ, চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুর রহমান, থানা অফিসার ইনচার্জ মো. দিদারুল ইসলাম সিকদার, আনজুমানের সেক্রেটারি জেনারেল মো. আনোয়ার হোসেন, ফাইন্যান্স সেক্রেটারি মো. কমর উদ্দীন সবুর, আনজুমানের মুখপাত্র অ্যাডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ার, আল্লামা মুফতি কাজী মো. আবদুল ওয়াজেদ, মো. আবুল মনসুর, মো. হারুনুর রশিদ, এম মাহবুবুল আলম এম.কম, কনফারেন্স প্রস্তুতি কমিটির আহবায়ক মো. মোজাম্মেল হক, যুগ্ন আহবায়ক সৈয়দ মো. আমান উল্লাহ আমান সমরকন্দী, চন্দনাইশ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মো. সোলাইমান ফারুকী, অধ্যক্ষ মাওলানা মো. বদিউল আলম রেজভী, মাওলানা ক্বারী মো. ফেরদৌসুল আলম খান আল-কাদেরী, অধ্যক্ষ মুফতি মো. সিরাজ উদ্দীন আল-কাদেরী, অধ্যক্ষ মাওলানা আহমদ রেজা নক্সবন্দী, শায়খ মাওলানা জয়নুল আবেদীন কাদেরী, শায়খ মাওলানা মো. গোলাম কিবরিয়া, মাওলানা মো. সোহাইল উদ্দীন আনসারী।
উপস্থিত ছিলেন, আনজুমানের এডিশনাল সেক্রেটারি মো. শামসুদ্দীন, জয়েন্ট সেক্রেটারি এস.এম গিয়াস উদ্দীন শাকের, এসিস্টেন্ট সেক্রেটারি, প্রেস এন্ড পাবলিকেশন সেক্রেটারি মাহমুদ নেওয়াজ, কেবিনেট মেম্বার গোলাম মুহাম্মদ মহিউদ্দীন, পেয়ার মুহাম্মদ, মুহাম্মদ হোসাইন খোকন, সাদেক হোসেন পাপ্পু, উপাধ্যক্ষ মো. সাইফুল আলম, মো. মাহবুবুল হক খান, মাস্টার মো. হাবিবুল্লাহ, শেখ মো. সালাহ উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আল্লামা শাহ্ খলিলুর রহমান নিজামী, অধ্যক্ষ আল্লামা আব্দুর রহিম আনসারী, মাওলানা মো. ওবাইদুল হক হক্কানী, অধ্যক্ষ মুফতি আহমদ হোসাইন আল-কাদেরী, মো. আনোয়ার হাসান, অধ্যক্ষ মো. আবদুল গফুর রেজভী, মাওলানা মো. ইমরান হাসান কাদেরী, মো. মোজাহেরুল ইসলাম, মাওলানা মো. ইয়াসিন হায়দরী, মো. সিরাজুল ইসলাম, ইঞ্জিনিয়ার মো. নুরুল আজিম, মাওলানা মো.আবুল কাশেম আনসারী, প্রফেসর মো. আবদুল মান্নান, মো. আবু ইউসুফ, মো. শরফুদ্দীন চৌধুরী কাজল, মো. নাজিম উদ্দীন, মো. আমির হোসেন, মাওলানা মো. আবদুল গফুর খান, মো. শাহ নেওয়াজ চৌধুরী শুভ, মো. আলমগীর ইসলাম বঈদী, মো. মহরম আলী, মো. মোজাম্মেল হক তালুকদার, মো. ইখতিয়ার হোসেন, মো. শফিউর রহমান, মো. শহিদুল আলম, মো. তৌহিদুল মোস্তাফা, এড. মো. মোজাম্মেল হক ফারুকী, এড. জিএম শাহাদত হোসাইন মানিক, মো. শাখাওয়াত হোসেন শিবলী, মো. মোয়াজ্জেম হোসেন চৌধুরী বাবুল, মো. হোসেন চৌধুরী, মো. সরোয়ার উদ্দীন, চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আরফাত হোসেন, মো. মঈনুদ্দীন, ডা.আরিফ মঈনুদ্দীন, এড. এম ফয়েজ উদ্দীন চৌধুরী, অধ্যক্ষ মো. মোরশেদুল আলম, উপাধ্যক্ষ মাওলানা মো. মামুন উদ্দীন সিদ্দিকী, মো. ওসমান গণি, মো. জাহেদ কোম্পানী, মো. সাইফুল, হাজী মো. ফেরদৌসুল আলম, মো. সোহেল রানা, মো. মিজানুর রহমান, জিএম জাহেদুল আলম, মো. এনামুল হক, মো. মোস্তাফিজুর রহমান, মো. তৈয়ব কাদেরী, সাহেব মিয়া সওদাগর, শাহাদাত হোসেন চৌধুরী, আহমদ উল্লাহ ছোটন, গাজী আলা উদ্দিন শাহ্ প্রমুখ।
বিশেষ অতিথির বক্তব্যে এমপি জসীম উদ্দীন আহমদ বলেন, গাউসিয়া কমিটি একটি মানবিক ও আধ্যাত্মিক সংগঠন। এ সংগঠনের মাধ্যমে বিশুদ্ধ তরিকত চর্চা হচ্ছে জেনে আমি আনন্দিত। তিনি আগামী দিনে এ সংগঠনের পাশে থেকে মানব কল্যাণে কাজ করে যাবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
মিলাদ কিয়াম শেষে দেশ ও জাতির শান্তি সমৃদ্ধি কল্যাণ এবং বিশ্বের মজলুম মানুষের পরিত্রাণ কামনায় মুনাজাত পরিচালনা করেন আওলাদে রাসূল (দ.) আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মা.জি.আ)। হাজার হাজার দ্বীনদার নবী-অলি প্রেমীকদের অংশগ্রহণে কনফারেন্সে ছিল পরিপূর্ণ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews