বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান বোয়ালখালীতে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে টেম্পু জব্দ চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি এস.এম দিদারুল ইসলাম সিকদার বোয়ালখালীতে তিন পরিবারকে জিম্মি করে ডাকাতির অভিযোগ  বোয়ালখালী প্রেস ক্লাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন বোয়ালখালীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান ইছহাক চৌধুরীর ডেঙ্গু প্রতিরোধে বোয়ালখালীতে মশক নিধন অভিযান চন্দনাইশে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা শুরু চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সে পীরে বাঙাল সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মা.জি.আ)

বোয়ালখালী প্রেস ক্লাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন

  • প্রকাশিত: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

 

 

বোয়ালখালী প্রতিনিধি:
বোয়ালখালী প্রেস ক্লাবের উদ্যোগে পবিত্র মাহে রবিউল আউয়াল উপলক্ষে ঈদে মিলাদুন্নবী (সা.) অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় পৌর সদরে প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ আয়োজন করা হয়।

প্রেস ক্লাবের সভাপতি এস এম মোদ্দাচ্ছেরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান ফারুক। সাবেক সভাপতি এম এ মান্নানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মামুনুল হক, বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন, পল্লী বিদ্যুতের ডিজিএম এস এম মিজানুর রহমান ও পুলিশ পরিদর্শক (তদন্ত) নুরুল আলম।

অনুষ্ঠানে বক্তব্য দেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক অর্থ সম্পাদক মুজাহিদুল ইসলাম ও পূর্বকোণের সিনিয়র স্টাফ রিপোর্টার নাজিম উদ্দিন।

কোরআন তেলাওয়াত ও নাতে রাসুল (সা.) পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। বক্তারা বলেন, মহানবী হজরত মুহাম্মদ (সা.) সমগ্র জাহানের জন্য রহমত। তাঁর আদর্শ অনুসরণ করে জীবন পরিচালনা করলে সমাজে শান্তি, সৌহার্দ্য ও নৈতিকতা প্রতিষ্ঠা করা সম্ভব।

এ সময় সাংবাদিক শাহীনুর কিবরিয়া মাসুদ, রাজু দে, দেবাশীষ বড়ুয়া রাজু, আলমগীর চৌধুরী রানা,প্রলয় চৌধুরী মুক্তি, সাদেকুর রহমান সবুজ, রবিউল হোসাইন, হোসাইন মাহমুদ, আবু নাঈম, শাহাদাত হোসাইন জুনাঈদী ও বাবর মোনাফসহ প্রেস ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাওলা কুতুবিয়া সিনিয়র আলিম মাদ্রাসার অধ্যক্ষ আব্দুর রহিম আলকাদেরী।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews