শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
কর্মস্থলে যাওয়ার পথে আমিরাতে লরির ধাক্কায় প্রাণ গেল বোয়ালখালীর মহসিনের বোয়ালখালীতে প্রথমবার শহীদ আব্দুল গফুর স্মৃতি বৃত্তি পরীক্ষা ২৬ ডিসেম্বর শাহবাগে চার দফা দাবিতে আয়োজিত গণবিক্ষোভ সমাবেশে নাসির উদ্দীন পাটোয়ারী। পটিয়ার বাহুলীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু, পরিচয় শনাক্ত হয়নি বোয়ালখালী ফুটবল একাডেমির সভাপতি আবু আকতার, সম্পাদক তৌহিদুল মুন্সীগঞ্জে শিশুর মর/দেহ উদ্ধার হাসপাতালে বাবার মৃ/ত্যু বাবার দুই হাত চেপে ধরেন দুই জন আরেক জনে বুকে গুলি করেন পটিয়ায় গাউছুল আজম মাইজভাণ্ডারী জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অডিশন সম্পন্ন বোয়ালখালী ফুটবল একাডেমির ২০২৬–২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটি গঠন আ.লীগের লগি-বৈঠার হামলায় হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবিতে জামায়াতের মিছিল-সমাবেশ

দোহাজারী পৌরসভা পূজা উদযাপন পরিষদের দ্বি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত দীপক হাজারী সভাপতি ও পিয়েল তালুকদার সাধারণ সম্পাদক

  • প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ২৮০ বার পড়া হয়েছে

জাহাঙ্গীর আলম চৌধুরী
চন্দনাইশ প্রতিনিধি:-
চন্দনাইশ উপজেলা পূজা উদযাপন পরিষদের অন্তর্ভুক্ত দোহাজারী পৌরসভা পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন ১৭ এপ্রিল সকালে শ্রী শ্রী লোকনাথ সেবাশ্রম প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। পৌরসভা পূজা উদযাপন পরিষদের সভাপতি সত্যপদ তালুকদার বাবলার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক সৈকত দাশ ইমনের সঞ্চালনায় অনুষ্ঠিত দ্বি-বার্ষিক সন্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক উৎপল রক্ষিত। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পূজা পরিষদের সন্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব অমিতাভ চৌধুরী টিটো, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক আহবায়ক বিষ্ণুযশা চক্রবর্ত্তী, সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী শ্রী লোকনাথ সেবাশ্রম পরিচালনা পরিষদের অর্থ সম্পাদক অধ্যাপক দীপক কান্তি সিংহ হাজারী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম আহ্বায়ক বাবু দাশ বাবলু, সদস্য সচিব রূপক কান্তি ঘোষ, বাবলা দত্ত, গণেশ দে, সনাতন নাথ, মিন্টু কুমার নাথ, রতন সেন, গৌতম চৌধুরী, জুয়েল দাশ গুপ্ত, পিয়েল তালুকদার, রাজিব দে, প্রকাশ জলদাস প্রমুখ সহ বিভিন্ন আঞ্চলিক মন্দির কমিটি ও বিভিন্ন ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন কোন অশুভ শক্তি যেন এই সংগঠনের পথচলায় বাঁধা সৃষ্টি করতে না পারে সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, সংগঠনের গঠনতন্ত্রের আলোকে সংগঠন পরিচালনা করতে হবে। পৌরসভা পর্যায়ে এ ধরনের সম্মেলন আয়োজন সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরো শক্তিশালী ও গতিশীল করে এবং নতুন নেতৃত্ব সৃষ্টিতে সহায়ক ভূমিকা পালন করে। সম্মেলনের কাউন্সিল অধিবেশনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দোহাজারী পৌরসভায় অধ্যাপক দীপক কান্তি সিংহ হাজারীকে সভাপতি, পিয়েল তালুকদার সাধারণ সম্পাদক, শিক্ষক সনাতন নাথ, রতন সেন, মিন্টু কুমার নাথ, সাংবাদিক সৈকত দাশ ইমন, আশীষ চন্দ্র দে সহ সভাপতি, গণেশ দে যুগ্ম সাধারণ সম্পাদক, রাজিব দে পিকলু সাংগঠনিক সম্পাদক, সঞ্জয় দাশ অর্থ সম্পাদক ও রাজু দাশ রকি সহ সাংগঠনিক নির্বাচিত হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৬৭৮৯১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews