শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কর্মস্থলে যাওয়ার পথে আমিরাতে লরির ধাক্কায় প্রাণ গেল বোয়ালখালীর মহসিনের বোয়ালখালীতে প্রথমবার শহীদ আব্দুল গফুর স্মৃতি বৃত্তি পরীক্ষা ২৬ ডিসেম্বর শাহবাগে চার দফা দাবিতে আয়োজিত গণবিক্ষোভ সমাবেশে নাসির উদ্দীন পাটোয়ারী। পটিয়ার বাহুলীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু, পরিচয় শনাক্ত হয়নি বোয়ালখালী ফুটবল একাডেমির সভাপতি আবু আকতার, সম্পাদক তৌহিদুল মুন্সীগঞ্জে শিশুর মর/দেহ উদ্ধার হাসপাতালে বাবার মৃ/ত্যু বাবার দুই হাত চেপে ধরেন দুই জন আরেক জনে বুকে গুলি করেন পটিয়ায় গাউছুল আজম মাইজভাণ্ডারী জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অডিশন সম্পন্ন বোয়ালখালী ফুটবল একাডেমির ২০২৬–২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটি গঠন আ.লীগের লগি-বৈঠার হামলায় হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবিতে জামায়াতের মিছিল-সমাবেশ

বোয়ালখালীতে রাশেদ প্রধানের বক্তব্যের প্রতিবাদে তার ছবিতে জুতা নিক্ষেপ

  • প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ১৯৪ বার পড়া হয়েছে

বোয়ালখালী প্রতিনিধি:

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধানের সাম্প্রতিক বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বিএনপির অঙ্গসংগঠন যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
শনিবার (১৮ এপ্রিল) বিকেলে উপজেলার কধুরখীল সরকারি উচ্চ বিদ্যালয় এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভে অংশগ্রহণকারীরা রাশেদ প্রধানের বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে তার ছবিতে জুতা নিক্ষেপ ও আগুন দিয়ে ক্ষোভ প্রকাশ করেন।
বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নেতারা বলেন, বিতর্কিত এ বক্তব্যের জন্য সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন পোপাদিয়া ইউনিয়নের সাবেক যুব বিষয়ক সম্পাদক আবদুল ছালাম ছোটন, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য বেলাল, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইমরান বাবলু, যুবদল নেতা শহীদুল ইসলাম, আজিজ, মনি জসিম, শাওন এবং পোপাদিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জিয়াম চৌধুরীসহ দলীয় নেতাকর্মীরা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৬৭৮৯১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews