রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে লায়ন এ এম কামাল উদ্দিন চৌধুরী; দেশ বিনির্মাণে প্রয়াসের অবদান প্রশংসনীয় ‘পরিচ্ছন্ন করি নগর-গ্রাম’ স্লোগানে বোয়ালখালীতে বিশেষ অভিযান নান্দনিক চট্টগ্রাম গড়ার প্রত্যয়ে চন্দনাইশে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুর রহমান চন্দনাইশে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সিটি মেয়র ডা. শাহাদাতের ত্রাণ বিতরণ বোয়ালখালীতে দরজা ভেঙে স্বর্ণালংকার-নগদ টাকা চুরি চন্দনাইশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মরহুমা বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চসিকের চাল বিতরণ লোকালয়ে হাতির অবাধ বিচরণ, মসজিদ-মন্দিরেও যেতে ভয় বাজালিয়া নুরুল কোরআন মডেল মাদ্রাসার ঈর্ষণীয় অর্জন: ৬ মাসেই ১৭ শিক্ষার্থীর হিফজ শুরু দুর্নীতি,খারাপ আচরণ, খারাপ বিষয়ে জড়িত ছিলাম না বলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল ইসলাম।

মানবতার ফেরিওয়ালা সংগঠনের ৩য় বর্ষপূর্তি ও বৃত্তি–সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান সম্পন্ন

  • প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ১৮২ বার পড়া হয়েছে

জাহাঙ্গীর আলম চৌধুরী
চন্দনাইশ প্রতিনিধি:-
“মানবতার ফেরিওয়ালা” স্বেচ্ছাসেবী সংগঠনের ৩য় বর্ষপূর্তি ২০২৬ সফলভাবে সম্পন্ন হয়েছে। দিনব্যাপী এ আয়োজনটি আপ্যায়ন, আলোচনা সভা এবং মানবিক কার্যক্রমের মধ্য দিয়ে অত্যন্ত সুশৃঙ্খল ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে উপহার বিতরণ এবং অসহায় নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ কার্যক্রম। আয়োজকদের মতে, এ ধরনের উদ্যোগ মানবতার বাস্তব প্রতিফলন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল মজিদ।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মানবিক শওকত।
উদ্বোধক ছিলেন মাওলানা সোলাইমান ফারুকী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— মোজাম্মেল হক তালুকদার, নাজিম উদ্দিন, নুরুল আমজাদ চৌধুরী, শাহেদ শাহ, আবু তালেব হিরো, মইন উদ্দিন, ইব্রাহিম মানিক, মেজবাহ উদ্দিন এবং আমজাদ হোসেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মনজুর মোরশেদ।
এছাড়া অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্য, দায়িত্বশীল ব্যক্তি, শিক্ষার্থী ও অভিভাবকসহ বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও সমাজের অসহায় ও পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়াতে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
অনুষ্ঠানের সফল সমাপ্তিতে সংগঠনের সকল সদস্য ও দায়িত্বশীলদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয় এবং মানবতার সেবায় সবাইকে আরও এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews