রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে লায়ন এ এম কামাল উদ্দিন চৌধুরী; দেশ বিনির্মাণে প্রয়াসের অবদান প্রশংসনীয় ‘পরিচ্ছন্ন করি নগর-গ্রাম’ স্লোগানে বোয়ালখালীতে বিশেষ অভিযান নান্দনিক চট্টগ্রাম গড়ার প্রত্যয়ে চন্দনাইশে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুর রহমান চন্দনাইশে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সিটি মেয়র ডা. শাহাদাতের ত্রাণ বিতরণ বোয়ালখালীতে দরজা ভেঙে স্বর্ণালংকার-নগদ টাকা চুরি চন্দনাইশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মরহুমা বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চসিকের চাল বিতরণ লোকালয়ে হাতির অবাধ বিচরণ, মসজিদ-মন্দিরেও যেতে ভয় বাজালিয়া নুরুল কোরআন মডেল মাদ্রাসার ঈর্ষণীয় অর্জন: ৬ মাসেই ১৭ শিক্ষার্থীর হিফজ শুরু দুর্নীতি,খারাপ আচরণ, খারাপ বিষয়ে জড়িত ছিলাম না বলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল ইসলাম।

সারাদেশে আগামীকাল সোমবার থেকে শুরু হচ্ছে ‘হাম-রুবেলা বিশেষ টিকাদান কর্মসূচি ২০২৬’

  • প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ১৭২ বার পড়া হয়েছে

সারাদেশে আগামীকাল সোমবার থেকে শুরু হচ্ছে ‘হাম-রুবেলা বিশেষ টিকাদান কর্মসূচি ২০২৬’। এই কর্মসূচি আগামী ১০ মে ২০২৬ পর্যন্ত একযোগে পরিচালিত হবে। এতে ছয় মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের টিকা দেওয়া হবে।

নির্ধারিত কেন্দ্রগুলোতে প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত (সরকারি ছুটির দিন ব্যতীত) টিকা দেওয়া হবে । এ কর্মসূচীর আওতায় ঢাকা জেলায় পাঁচ লাখ ৭ হাজার ৯৭ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে যেসব শিশু গত ২৮ দিনের মধ্যে এমআর টিকা গ্রহণ করেছে, তাদের এই সময় টিকা দেওয়া হবে না ।

রোববার ঢাকা জেলা সিভিল সার্জন কার্যালয়ে আয়োজিত ‘ এক সংবাদ সম্মেলনে সিভিল সার্জন ডা. মোহাম্মদ জিল্লুর রহমান এই তথ্য নিশ্চিত করেন।

ডা. জিল্লুর রহমান জানান, এখন পর্যন্ত ঢাকা জেলায় (সিটি কর্পোরেশন ব্যতীত) মাত্র ৪৬ জন শিশু হামে আক্রান্ত হয়েছে। সেইসঙ্গে হামে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা শূণ্যের কোঠায় বলেও জানান তিনি। সচেতন না হলে হাম ভয়াবহ রুপ নিতে পারে বলে শঙ্কা প্রকাশ করেন তিনি। তিনি বলেন, করোনা এমন রোগ ছিল যা একজন থেকে তিনজনের মধ্যে ছড়াতো। আর হাম এমন এক রোগ, যা একজন আক্রান্ত ব্যক্তি থেকে ১৭-১৯ জন ব্যক্তি আক্রান্ত হয়। তাই অভিভাবকদের সতর্কতা অবলম্বন করা উচিৎ।

এপরিস্থিতি থেকে উত্তরণে ঢাকা জেলার (সিটি কর্পোরেশন ব্যতীত) এলাকাগুলোতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশাপাশি বিভিন্ন ওয়ার্ড ও এলাকায় মাইকিং করে টিকা দেওয়া হবে বলে জানান ডা. জিল্লুর রহমান । ২০ এপ্রিল থেকে শুরু হয়ে ১০ মে পর্যন্ত চলা এই ২০ দিন ব্যাপী কর্মসূচীতে ঢাকা জেলায় পাঁচ লাখ ৭ হাজার ৯৭ শিশুকে টিকাদানের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে।

টিকা পাওয়ার জন্য https://vaxepi.gov.bd/ ওয়েবসাইটে নিবন্ধন করার জন্য অনুরোধ করেছেন তিনি। তিনি বলেন, সরাসরি যারা টিকা নিতে আসবে তাদেরও টিকা দেওয়া হবে। তবে সার্টিফিকেট পাওয়ার জন্য রেজ্জিষ্ট্রেশন খুবই গুরুত্বপূর্ণ।

এসময় জ্বর ও কাশিসহ হামের লক্ষণ দেখলেই সঙ্গে সঙ্গে চিকিৎসকের সরণাপন্ন হওয়ার পরামর্শ দেন তিনি। তিনি বলেন, আক্রান্ত শিশুদের তরল জাতীয় খাবার ও ভিটামিন-এ সমৃদ্ধ খাবার খাওয়াতে হবে। ভিটামিন -এ ক্যাপসুল নিতে হবে।

এসময় হামের জরুরি পরিস্থিতিতে সরকারের গ্রহণ করা টিকা কার্যক্রমের মাধ্যমে পরিস্থিতি দ্রুতই নিয়ন্ত্রণে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews