শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে বন্যাদুর্গতদের টেকসই পুনর্বাসনে বাড়ি বাড়ি জেলা প্রশাসক পটিয়ার মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য নাহার পার্কে ফ্রি আনন্দ ভ্রমণ; পরিচালক জসিম এর ব্যতিক্রমী উদ্যোগ বোয়ালখালীতে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু, অ্যান্টিভেনম না দেওয়ার অভিযোগ চন্দনাইশে দক্ষিন গাছবাড়িয়া সৈয়দ মোহাম্মদ পাড়া সমাজ উন্নয়ন পরিষদ’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত চন্দনাইশে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জামায়াতে ইসলামীর গণ মিছিল অসুস্থ বাচ্চুর পাশে মেয়র পদপ্রার্থী হেলাল উদ্দিন চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে বন্যা-পরবর্তী স্বাস্থ্যসেবা ত্রাণ পৌঁছাল দুর্গম পাহাড়ি এলাকা ধোপাছড়িতে ট্রেনে কাটা পড়ে মোরশেদ আলম নামে এক যুবক গুরুতর আহত কিস্তির টাকা জোগাড়ে রাতে বেরিয়ে রিকশা খোয়ালেন আকবর বোয়ালখালীতে বড় ভাই হত্যার ঘটনায় মা গ্রেপ্তার, পলাতক ছোট ভাই

বাংলাদেশ পুলিশ, ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স, আইনশৃঙ্খলা বাহিনীসহ জরুরি সেবায় নিয়োজিতদের জ্বালানি তেলের ওপর আরোপিত সীমাবদ্ধতা তুলে নেওয়া হইয়াছে প্রধানমন্ত্রী তারেক রহমান

  • প্রকাশিত: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ১৭৯ বার পড়া হয়েছে

বাংলাদেশ পুলিশ, ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স, আইনশৃঙ্খলা বাহিনীসহ জরুরি সেবায় নিয়োজিতদের জ্বালানি তেলের ওপর আরোপিত সীমাবদ্ধতা বা রেশনিং তুলে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (২৬ এপ্রিল) সংসদ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে কুমিল্লা-৬ আসনের সরকারদলীয় সদস্য মনিরুল হক চৌধুরীর প্রশ্নের জবাবে এ তথ্য জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে দুই দিন আগেই এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।’

সংসদে কুমিল্লায় এক কাস্টমস কর্মকর্তা হত্যাকাণ্ড এবং সাম্প্রতিক সময়ে পুলিশের টহল কমে যাওয়ার বিষয়টি উত্থাপিত হয়। এ সময় জ্বালানি তেলের সংকট ও রেশনিংকে টহল কমে যাওয়ার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন সদস্য মনিরুল হক চৌধুরী।

জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘মাননীয় সংসদ সদস্য যে উদ্বেগ প্রকাশ করেছেন, বিষয়টি আমরা ইতোমধ্যে সমাধান করেছি। পুলিশসহ জরুরি সেবায় নিয়োজিত বাহিনী- যেমন পুলিশ, অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের ওপর যে এবারগো (নিষেধাজ্ঞা) ছিল, তা তুলে নেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‌‘দুই দিন আগে নেওয়া এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট সব বিভাগে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে এবং এর ফলে সেবামূলক কার্যক্রমে আর কোনো বিঘ্ন ঘটবে না বলে আশা করা হচ্ছে।’

এর আগে সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী অভিযোগ করেন, জ্বালানি তেলের রেশনিংয়ের অজুহাতে রাতে পুলিশের টহল কমে গেছে। এতে অপরাধমূলক কর্মকাণ্ড বাড়ছে এবং সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে।

প্রধানমন্ত্রী তাকে আশ্বস্ত করে বলেন, ‘সরকারের দ্রুত পদক্ষেপের ফলে পরিস্থিতি স্বাভাবিক হবে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী আগের মতো সক্রিয় থাকবে।’

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews