বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান বোয়ালখালীতে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে টেম্পু জব্দ চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি এস.এম দিদারুল ইসলাম সিকদার বোয়ালখালীতে তিন পরিবারকে জিম্মি করে ডাকাতির অভিযোগ  বোয়ালখালী প্রেস ক্লাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন বোয়ালখালীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান ইছহাক চৌধুরীর ডেঙ্গু প্রতিরোধে বোয়ালখালীতে মশক নিধন অভিযান চন্দনাইশে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা শুরু চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সে পীরে বাঙাল সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মা.জি.আ)

প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার কন্যাকে নিয়ে ফেসবুকে ছড়ানো একটি ভুয়া ফটোকার্ড ঘিরে ছাত্রদল ও শিবিরের মধ্যে উত্তেজনা

  • প্রকাশিত: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ২০৮ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার কন্যাকে নিয়ে ফেসবুকে ছড়ানো একটি ভুয়া ফটোকার্ড ঘিরে গতকাল বৃহস্পতিবার বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত ছাত্রদল ও শিবিরের মধ্যে উত্তেজনা বিরাজ করে। দু’পক্ষই শাহবাগে অবস্থান নিয়ে পাল্টাপাল্টি স্লোগান দেয়। তবে এসময় সংঘর্ষের কোনো ঘটনা না ঘটলেও পরিস্থিতি ছিল বেশ উত্তপ্ত।

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা শিবিরের সাবেক তথ্য প্রযুক্তি সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদের ফেসবুক আইডি থেকে ওই ফটোকার্ড ছড়ানো হয়েছে বলে ছাত্রদলের পক্ষ থেকে অভিযোগ করা হয়।

যদিও সন্ধ্যা নাগাদ ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান ও ডিজিটাল ফরেনসিক বিশ্লেষণে জানা গেছে, ওই পোস্ট আব্দুল্লাহ আল মাহমুদ করেননি; বরং এটি এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি করা হয়েছে।
আরো পড়ুন

এ ঘটনার জেরে আব্দুল্লাহ আল মাহমুদ ও তার সহযোগীরা শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে গেলে সেখানে ছাত্রদল তাদের ওপর হামলা করে। এসময় পুলিশ শিবিরের কয়েকজনকে নিরাপত্তার কথা বলে শাহবাগ থেকে ধানমণ্ডি থানায় নিয়ে যায়। এরপরই নেতাদের ছাড়িয়ে আনতে ধানমন্ডি থানার সামনে অবস্থান নেন শিবিরের নেতাকর্মীরা।

এসময় ধানমণ্ডি জোনের এডিসি জিসানুল হক বলেন, ‘আইন-কানুনের ধারাবাহিকতার বাইরে মুক্তি দেওয়ার সুযোগ নেই। আমাদের লাশ পড়লেও আপনাদের তাদের নিয়ে যাওয়ার কোনো সুয়োগ নেই। তার পরেও শিবির নেতারা থানার সামনে অবস্থান করেন। পরে ভোর সাড়ে চারটার দিকে ধানমণ্ডি থানা থেকে তাদের ছেড়ে দেওয়া হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews