বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান বোয়ালখালীতে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে টেম্পু জব্দ চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি এস.এম দিদারুল ইসলাম সিকদার বোয়ালখালীতে তিন পরিবারকে জিম্মি করে ডাকাতির অভিযোগ  বোয়ালখালী প্রেস ক্লাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন বোয়ালখালীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান ইছহাক চৌধুরীর ডেঙ্গু প্রতিরোধে বোয়ালখালীতে মশক নিধন অভিযান চন্দনাইশে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা শুরু চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সে পীরে বাঙাল সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মা.জি.আ)

চন্দনাইশে এসএসসি ও দাখিল পরীক্ষা- ১০ কেন্দ্রে উপস্থিতি সন্তোষজনক

  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ৩১৮ বার পড়া হয়েছে

চন্দনাইশ প্রতিনিধি:-
চন্দনাইশ উপজেলায় এসএসসি, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল পরীক্ষা-সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ২১ এপ্রিল (মঙ্গলবার) উপজেলার ১০টি পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরিদর্শনকালে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) সৈয়দ মাহবুবুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিব হোসেন, সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান এবং একাডেমিক সুপারভাইজার বিপিন চন্দ্র রায় উপস্থিত ছিলেন।


প্রকাশিত তথ্যে জানা যায়, উপজেলায় মোট ৩ হাজার ৫৪১ জন পরীক্ষার্থীর মধ্যে ৩ হাজার ৫০৬ জন পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে ছাত্র ১ হাজার ৪৮৬ জন এবং ছাত্রী ২ হাজার ২০ জন। অনুপস্থিত ছিল মোট ৩৫ জন পরীক্ষার্থী।
কেন্দ্রভিত্তিক তথ্য অনুযায়ী, অধিকাংশ কেন্দ্রে প্রায় শতভাগ উপস্থিতি ছিল। কয়েকটি কেন্দ্রে সামান্য অনুপস্থিতি থাকলেও সার্বিকভাবে উপস্থিতির হার সন্তোষজনক বলে জানা গেছে।
এদিকে, পরীক্ষার সার্বিক পরিবেশ ছিল শান্তিপূর্ণ ও নকলমুক্ত। উপজেলা প্রশাসনের সার্বক্ষণিক তদারকিতে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews