শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কর্মস্থলে যাওয়ার পথে আমিরাতে লরির ধাক্কায় প্রাণ গেল বোয়ালখালীর মহসিনের বোয়ালখালীতে প্রথমবার শহীদ আব্দুল গফুর স্মৃতি বৃত্তি পরীক্ষা ২৬ ডিসেম্বর শাহবাগে চার দফা দাবিতে আয়োজিত গণবিক্ষোভ সমাবেশে নাসির উদ্দীন পাটোয়ারী। পটিয়ার বাহুলীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু, পরিচয় শনাক্ত হয়নি বোয়ালখালী ফুটবল একাডেমির সভাপতি আবু আকতার, সম্পাদক তৌহিদুল মুন্সীগঞ্জে শিশুর মর/দেহ উদ্ধার হাসপাতালে বাবার মৃ/ত্যু বাবার দুই হাত চেপে ধরেন দুই জন আরেক জনে বুকে গুলি করেন পটিয়ায় গাউছুল আজম মাইজভাণ্ডারী জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অডিশন সম্পন্ন বোয়ালখালী ফুটবল একাডেমির ২০২৬–২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটি গঠন আ.লীগের লগি-বৈঠার হামলায় হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবিতে জামায়াতের মিছিল-সমাবেশ

চন্দনাইশে পুষ্টি সপ্তাহ উদ্বোধন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ২৯৯ বার পড়া হয়েছে

জাহাঙ্গীর আলম চৌধুরী
চন্দনইশ প্রতিনিধি:-
চন্দনাইশে ২৩ এপ্রিল (বৃহস্পতিবার) জাতীয় পুষ্টি সপ্তাহের কার্যক্রমের উদ্বোধন হয়েছে। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ এ প্রতিপাদ্য নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. রশ্মি চাকমা’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাজিব হোসেন। ডা: দীপক দেবনাথের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝন্টু বিকাশ চাকমা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াছ খান, আবাসিক মেডিকেল অফিসার ডা. আবু রাশেদ মো. নুরুদ্দীন, মেডিসিন কনসালর্টেন্ট ডা: নাজিবুর রহমান, চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী, ক্যাশিয়ার শহীদুল ইসলাম প্রমুখ।

সভায় বক্তারা বলেন, সুষম ও পুষ্টিকর খাদ্যের উপকারিতা ও প্রয়োজনীয়তা সম্পর্কে জনগণকে সচেতন করা, সুস্থ ও ফিট থাকার জন্য পুষ্টিকর ও সুষম খাদ্য গ্রহণে সচেতন করা, কিশোর-কিশোরী, শিশুদের ও মায়েদের পুষ্টির গুরুত্ব সম্পর্কে সুস্পষ্ট ধারণা দিতে হবে। এবং এসব বিষয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৬৭৮৯১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews