1. info@www.dainikdeshbarta.net : দৈনিক দেশ বার্তা :
বুধবার, ১০ জুন ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে মরিচের গুঁড়ো ছুঁড়ে ব্যবসায়ীর টাকা ও মোবাইল লুট ট্রেনের ছাদ থেকে পড়ে বোয়ালখালীতে এক নারী আহত বোয়ালখালীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু গ্রাম আদালতকে আরো কার্যকর করতে হবে: নোয়াখালীর ডিসি জঙ্গল সলিমপুরের আলিনগর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে পুলিশ সুপার: শিক্ষা, স্বপ্ন ও নিরাপত্তা নিয়ে মতবিনিময় বোয়ালখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি বিশ্বকাপের উন্মাদনায় জমে উঠেছে পতাকার ব্যবসা, আর্জেন্টিনার চাহিদা বেশি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় কৃতিত্ব অর্জনকারী পুলিশ সদস্যকে পুরস্কার প্রদান চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সদস্য হলেন সালাউদ্দিন আলী

শারীরিক প্রতিবন্ধী রুগীদের পাশে প্রয়াস সামাজিক সংগঠন

  • প্রকাশিত: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ২৩২ বার পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি

সামাজিক সংগঠন প্রয়াসের উদ্যোগে গত ২৪ এপ্রিল বিকালে নগরে সমাজের অসহায় শারীরিক প্রতিবন্ধী রুগীর পরিবারদের কাছে হুইল চেয়ার হস্তান্তর করা হয়। প্রয়াসের প্রতিষ্ঠাতা সভাপতি হাসান মুরাদ চৌধুরী মামুনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন দি সিনিয়র সিটিজেন সোসাইটির ভাইস প্রেসিডেন্ট প্রকৌশলী এ এম কামাল উদ্দিন চৌধুরী। “প্রয়াস মানুষের জন্য” “প্রয়াস মানুষের কথা বলে” এই স্লোগানকে সামনে রেখে হুইল চেয়ার বিতরন কর্মসূচির উদ্বোধন করেন বেলভিউ হসপিটালের ফাইন্যান্স ডিরেক্টর লায়ন জি কে লালা এমজেএফ। প্রয়াসের নব নির্বাচিত সভাপতি সুভাষ সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রোটারি ইন্টারন্যাশনাল ডিষ্ট্রিক-৬৫ এর সাবেক ডেপুটি গভর্ণর রোটারিয়ান এমদাদুল আজিজ চৌধুরী। বৃহত্তর কুমিল্লা সমিতির জেনারেল মেম্বার মো: মিজানুর রহমান আপন, রোটারী ক্লাব অব গ্রেটার চিটাগাং এর সভাপতি সৈয়দা কামরুন নাহার, উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পরিচালক নূর আকতার জাহান, ছালামত জাহান ফাউন্ডেশনের প্রধান নির্বাহী পরিচালক মো: মোহছেন আলী মহসিন, প্রয়াসের প্রতিষ্ঠাকালীন পরিচালক হাসান তারিক চৌধুরী, আয়োজন কমিটির চেয়ারম্যান ও প্রয়াস পরিচালক আবছার উদ্দিন অলি, খালেদা আকতার চৌধুরী, গ্রীণল্যান্ড সমাজ কল্যাণ পরিষদের নব নির্বাচিত সভাপতি নুরুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিউল কাদের, জনপ্রিয় সংগীত শিল্পী আসাদুর রহমান, সংগঠনের সহ-সভাপতি জাহেদুল ইসলাম জনি, মো: শাহজাহান, সাধারণ সম্পাদক ওমর ফারুক খাঁন আসিফ, সহ সাধারণ সম্পাদক মো: ইসমাইল, আমিনুল ইসলাম মামুন, অর্থ সম্পাদক ইঞ্জিনিয়ার মো: সাহাব উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মো: মাহির আসেফ বাবু, সমাজ কল্যাণ সম্পাদক দিদারুল আলম চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক মিনহাজুল হক মিনার, মহিলা সম্পাদিকা নুসরাত জাহান, পরিকল্পনা সম্পাদক মো: রুকুনূর জামান তাসিন, ক্রীড়া সম্পাদক খোরশেদ আলম, আপ্যায়ন সম্পাদক মো: সাকিবুর রহমান, কার্যকরী সদস্য ওয়াজিহা রুহানা চৌধুরী, এ,কে,এম কাওছার মাহমুদ, বন্ধন সরকার প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে প্রয়াসের শুভাকাঙ্খী ও গ্রীণল্যান্ড সমাজ কল্যাণ পরিষদের সভাপতি মো: আবেদুর রহমান মনির অকাল মৃত্যুতে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া কামনা করা হয়। প্রধান অতিথি ও বক্তারা বলেন সমাজ সেবায় স্বীকৃতি পাওয়া সেরা সংগঠন প্রয়াস মাসিক কার্যক্রমের অংশ হিসেবে হুইল চেয়ার বিতরন কার্যক্রমকে স্বাগত জানিয়ে প্রয়াস পরিবারকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হওয়ায় আয়োজন কমিটির চেয়ারম্যান আবছার উদ্দিন অলি প্রয়াস পরিবার এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট