1. info@www.dainikdeshbarta.net : দৈনিক দেশ বার্তা :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
শিরোনাম :
গ্যারেজ মালিকের ৫ বছর বয়সী শি/শু সন্তান মো. জায়হানকে অ/প/হ/র, বিছানায় মিলল ৩ লাখ টাকা মু/ক্তি/পণের হাতের লেখা চিঠি হারানো ১০১টি মোবাইল ফোন উদ্ধার: প্রকৃত মালিকদের হাতে হস্তান্তর করলেন পুলিশ সুপার আজ থেকে শোহাদায়ে কারবালা স্মরণে দক্ষিণ কচুয়াইয়ে ১০ দিনব্যাপী মাহফিল মদপান করে মাতলামি, বোয়ালখালীতে চারজনকে সাত দিনের কারাদণ্ড হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ-এর চট্টগ্রাম বিভাগীয় ত্রি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন, নতুন কমিটি গঠন বোয়ালখালীতে প্রবাল এক্সপ্রেসে কাটা পড়ে নিহতের পরিচয় মিলেছে আনোয়ারায় চাঞ্চল্যকর মা-মেয়ে হত্যা মামলার রহস্য উদঘাটন: প্রধান আসামি গ্রেফতার, নতুন রূপে ফিরছে ঐতিহ্যবাহী আগ্রাবাদ জাম্বুরী মাঠ শাহাদাতে কারবালার শিক্ষা সত্য, ন্যায় ও ত্যাগের আদর্শ প্রতিষ্ঠায় অনুপ্রেরণা সুফিয়া নুর ফাউন্ডেশনের উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের পুষ্টির যোগানে ফল উৎসব অনুষ্ঠিত

চন্দনাইশে ক্রিকেট টুর্নামেন্ট দ্বিতীয় দিনের খেলায় লায়ন রফিকুল ইসলাম

  • প্রকাশিত: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ১০৭ বার পড়া হয়েছে

চন্দনাইশ প্রতিনিধি:

চন্দনাইশ ক্লাবের উদ্যোগে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ (সিজন-১) এর দ্বিতীয় দিনের খেলা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
২৫ এপ্রিল (শনিবার) গাছবাড়িয়া নিত্যানন্দ গৌরচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ টুর্নামেন্টে প্রধান অতিথি ছিলেন সৌদি আরব মানাজিল আল মারজান ও মানাজিল আল-সাফা হোটেলের চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব লায়ন রফিকুল ইসলাম (রফিক)। বিশেষ অতিথি ছিলেন বিএনপির নেতা সিরাজুল ইসলাম, আইনুল হুদা চৌধুরী, চন্দনাইশ প্রেসক্লাব সভাপতি মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, ময়ূর।
অনুষ্ঠানে চন্দনাইশ ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্যবৃন্দ: একরামুল হক রিপন, রাকিব হুদা চৌধুরী, রিদোয়ানুর রহমান, এয়ার রহমান মানিক, শিমুল মনির, ফারুক ও রিজুয়ান উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,
“তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা আজ সময়ের দাবি। খেলাধুলা শরীর ও মনকে সুস্থ রাখার পাশাপাশি শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ গড়ে তোলে। যুবসমাজকে মাদকসহ সব ধরনের অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। তাই নিয়মিত এ ধরনের আয়োজনের মাধ্যমে একটি সুস্থ, সচেতন ও মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে।”
খেলায় স্থানীয় বিভিন্ন দলের অংশগ্রহণে মাঠে প্রতিযোগিতামূলক ও প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি হয়। দর্শকদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।
আয়োজকরা জানান, তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানো এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যেই এ ধরনের টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। টুর্নামেন্টের পরবর্তী খেলাগুলোও ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হবে বলে তারা আশা প্রকাশ করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট