বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান বোয়ালখালীতে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে টেম্পু জব্দ চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি এস.এম দিদারুল ইসলাম সিকদার বোয়ালখালীতে তিন পরিবারকে জিম্মি করে ডাকাতির অভিযোগ  বোয়ালখালী প্রেস ক্লাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন বোয়ালখালীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান ইছহাক চৌধুরীর ডেঙ্গু প্রতিরোধে বোয়ালখালীতে মশক নিধন অভিযান চন্দনাইশে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা শুরু চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সে পীরে বাঙাল সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মা.জি.আ)

যুক্তরাজ্যের গ্লস্টারশায়ারে অবস্থিত রয়্যাল এয়ার ফোর্সের (আরএএফ) ফেয়ারফোর্ড বিমানঘাঁটিতে আগুন

  • প্রকাশিত: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ৩২১ বার পড়া হয়েছে

যুক্তরাজ্যের গ্লস্টারশায়ারে অবস্থিত রয়্যাল এয়ার ফোর্সের (আরএএফ) ফেয়ারফোর্ড বিমানঘাঁটিতে আগুন লেগেছে। ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্র এই বিমানঘাঁটিটি ব্যবহার করেছিল।

রোববার (২৬ এপ্রিল) এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ।

প্রতিবেদনে বলা হয়, রোববার ভোরে আগুন নিয়ন্ত্রণে আনতে জরুরি পরিষেবার বেশ কয়েকটি দল মোতায়েন করা হয়েছিল। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বা রয়্যাল এয়ার ফোর্সের (আরএএফ) কোনো বিমান ক্ষতিগ্রস্ত হয়নি।

এতে আরও বলা হয়, বিমানঘাঁটিতে থাকা মার্কিন বিমানবাহিনীর বিমানের কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনও জানা যায়নি। ধারণা করা হচ্ছে, আগুনে সূত্রপাত একটি পরিত্যক্ত ভবন থেকে।

গ্লুচেস্টারশায়ার ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিসের একজন মুখপাত্র বলেছেন, আমরা ফেয়ারফোর্ড এলাকার একটি বাণিজ্যিক ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছি। আগুনের ধোঁয়ার কারণে বাসিন্দাদের তাদের দরজা ও জানালা বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হলে ইরানের বিরুদ্ধে মার্কিন বিমান বাহিনীকে উইল্টশায়ার সীমান্তের নিকটবর্তী এই সামরিক ঘাঁটিটি ব্যবহারের অনুমতি দেয় ব্রিটিশ সরকার। এই ঘাঁটিটি ইরানের বিরুদ্ধে ‘প্রতিরক্ষামূলক’ অভিযান চালানোর জন্য মার্কিন বি-১ বোমারু বিমান মোতায়েন করতে ব্যবহৃত হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews