রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
এমএফএইচ সায়েন্স ক্লাবের বেস্ট মাদার আ্যওয়ার্ড – ২০২৬ পেলেন রাশেদা বেগম ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার কথাকে রাজনৈতিক ভাওতাবাজি চট্টগ্রামের কর্ণফুলীতে এস আলম গ্রুপের সবকটি কারখানা বন্ধের ঘোষণা বাঁশখালীতে বন্যাদুর্গতদের টেকসই পুনর্বাসনে বাড়ি বাড়ি জেলা প্রশাসক পটিয়ার মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য নাহার পার্কে ফ্রি আনন্দ ভ্রমণ; পরিচালক জসিম এর ব্যতিক্রমী উদ্যোগ বোয়ালখালীতে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু, অ্যান্টিভেনম না দেওয়ার অভিযোগ চন্দনাইশে দক্ষিন গাছবাড়িয়া সৈয়দ মোহাম্মদ পাড়া সমাজ উন্নয়ন পরিষদ’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত চন্দনাইশে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জামায়াতে ইসলামীর গণ মিছিল অসুস্থ বাচ্চুর পাশে মেয়র পদপ্রার্থী হেলাল উদ্দিন চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে বন্যা-পরবর্তী স্বাস্থ্যসেবা ত্রাণ পৌঁছাল দুর্গম পাহাড়ি এলাকা ধোপাছড়িতে

চন্দনাইশে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট জমজমাট ফাইনাল খেলা অনুষ্ঠিত

  • প্রকাশিত: শুক্রবার, ১ মে, ২০২৬
  • ২৩৫ বার পড়া হয়েছে

চন্দনাইশ প্রতিনিধি:-
চট্টগ্রামের চন্দনাইশে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক ও বালিকা) ফাইনাল ম্যাচ উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
১ মে (শুক্রবার) বিকাল ৪টায় উপজেলার কাশেম মাহবুব উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে ফাইনাল খেলা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপির নেতা এম.এ.হাশেম রাজু।
বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. কবির হোসেন, কৃষি কর্মকর্তা কৃষিবিদ আজাদ হোসেন, কাশেম মাহবুব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজয়ানন্দ বড়ুয়া, ইলিয়াস হোসেন, চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম চৌধুরী।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও ক্রীড়াপ্রেমীদের উপস্থিতিতে পুরো মাঠজুড়ে উৎসবের আমেজ বিরাজ করে। উদ্বোধনী বক্তব্যে বক্তারা বলেন, খেলাধুলা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি তাদের শৃঙ্খলা, নেতৃত্বগুণ ও দলগত চেতনা গড়ে তোলে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উদ্বোধনের পরপরই বালক ও বালিকা বিভাগের প্রতিযোগিতামূলক খেলা শুরু হয়, যা দর্শকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে।
বালিকা বিভাগের ফাইনালে হাছনদন্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয় ট্রাইবেকারে ৪-৩ গোলে বরকল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
অন্যদিকে বালক বিভাগের খেলায় ৩১ নং শেবন্দী চর বরমা সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে মধ্যম হাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে বিজয়ী হয়।
খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় অতিথিরা খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন এবং তাদের অভিনন্দন জানান।
উপজেলা প্রশাসনের এই আয়োজন শিক্ষার্থীদের মাঝে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি তাদের সার্বিক বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews