রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
এমএফএইচ সায়েন্স ক্লাবের বেস্ট মাদার আ্যওয়ার্ড – ২০২৬ পেলেন রাশেদা বেগম ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার কথাকে রাজনৈতিক ভাওতাবাজি চট্টগ্রামের কর্ণফুলীতে এস আলম গ্রুপের সবকটি কারখানা বন্ধের ঘোষণা বাঁশখালীতে বন্যাদুর্গতদের টেকসই পুনর্বাসনে বাড়ি বাড়ি জেলা প্রশাসক পটিয়ার মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য নাহার পার্কে ফ্রি আনন্দ ভ্রমণ; পরিচালক জসিম এর ব্যতিক্রমী উদ্যোগ বোয়ালখালীতে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু, অ্যান্টিভেনম না দেওয়ার অভিযোগ চন্দনাইশে দক্ষিন গাছবাড়িয়া সৈয়দ মোহাম্মদ পাড়া সমাজ উন্নয়ন পরিষদ’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত চন্দনাইশে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জামায়াতে ইসলামীর গণ মিছিল অসুস্থ বাচ্চুর পাশে মেয়র পদপ্রার্থী হেলাল উদ্দিন চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে বন্যা-পরবর্তী স্বাস্থ্যসেবা ত্রাণ পৌঁছাল দুর্গম পাহাড়ি এলাকা ধোপাছড়িতে

পটিয়ায় মহিরা ঐক্য পরিষদ গঠন,সভাপতি অধ্যক্ষ সমীর দাশ,সম্পাদক সমাজসেবক-টুটুল বিশ্বাস

  • প্রকাশিত: শুক্রবার, ১ মে, ২০২৬
  • ২২৬ বার পড়া হয়েছে

অরুন নাথ,পটিয়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রামের পটিয়া উপজেলার জিরি ইউনিয়ন এলাকাধীন ঐতির্য্যবাহী মহিরা গ্রামের সামাজিক অগ্রগতি শান্তি,সু-শৃংখলার রক্ষার্থে মহিরা ঐক্য পরিষদ গঠনের লক্ষ্যে অত্র এলাকার সর্বস্তরের মানুষের সাথে দীর্ঘদিন যাবৎ আলাপ আলোচনা,মতামত ও সভা- সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে সর্বশেষ বিগত ১৬ই মার্চ-২০২৬ ইংরেজি তারিখে এলাকার সুধীজন নিয়ে চট্টগ্রাম মহানগর এলাকার এক কমিনিটি সেন্টারে এক আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
উক্ত সভায় সবার সকলের সর্বসম্মতি ও মতামতের ভিত্তিতে ১৭ সদস্য বিশিষ্ট স্টিয়ারিং কমিটি গঠিত হয়।সেই স্টিয়ারিং কমিটির প্রথম সভা গত ২৫ শে এপ্রিল ২০২৬ ইংরেজি তারিখে একই স্হানে অনুষ্ঠিত হয়েছে।এতে সভায় ২১ সদস্য বিশিষ্ট অরাজনৈতিক সংগঠন হিসেবে “মহিরা ঐক্য পরিষদ” গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এ সভায় উপস্হিত সকলের ঐক্যমতের ভিত্তিতে এবং গণতান্ত্রিক উপায় কন্ঠ ভোটে নতুন পরিষদের সভাপতি নির্বাচিত করা হয় বিশিষ্ট সমাজসেবক অধ্যক্ষ সমীর কান্তি দাশ এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয় মহিরা লোকনাথ সেবাশ্রমের ভূমিদাতা সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী,সমাজসেবক বাবু টুটুল বিশ্বাস’কে।এছাড়া সভায় আরো সিদ্ধান্ত গ্রহণ করা হয় সংগঠনের বাদ-বাকি পদ-পদবী সমূহ নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক মিলে স্টিয়ারিং কমিটির পরবর্তী সভায় সকলের মতামতের ভিত্তিতে অতি দ্রুত সময়ের মধ্যে সিদ্ধান্ত করা হবে।
এতে স্টিয়ারিং কমিটির সদস্যদের মধ্যে উপস্হিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক রঞ্জিত কুমার চৌধুরী, এডভোকেট বাদল কান্তি সরকার,বিশিষ্ট সমাজসেবক
সুজিত কান্তি গুপ্ত নান্টু, ডাক্তার অজিত শীল,অধ্যক্ষ সমীর দাশ,বাবু শ্যামল কিশোর সরকার,বাবু শম্ভু বিশ্বাস,বাবু অশোক বিশ্বাস,
শ্রী প্রকাশ দাশ অসিত,বাবু সত্যজিৎ চৌধুরী টুলু,বাবু টুটুল বিশ্বাস,বাবু সুমন চৌধুরী,এডভোকেট দিলীপ নাথ,বাবু সুমন দাশ,বাবু বিভু শীল,বাবু সৈকত চৌধুরী বাপ্পা এবং বাবু রুপন নাথ প্রমুখ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews