বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার বোয়ালখালীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত চন্দনাইশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত বেঙ্গুরা খান বাহাদুর খলিলুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ইছহাক চৌধুরী চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় সড়ক দুর্ঘটনায় জুয়েল রানা (২৮) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা মো. নিয়ামত উল্লাহ ভূইয়া ওরফে জাহের আলভীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। মানুষের ভিড়ে সব অমানুষ! বিবেকের মৃত্যু হলে সভ্যতা শুধু নামেই টিকে থাকে – জাহাঙ্গীর আলম হাটহাজারী উপজেলার চিকনদন্ডী ইউনিয়ন এর ৬ নং ওয়ার্ড থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার। ইয়াবাসহ বোয়ালখালীতে  মফিজ গ্রেপ্তার ধান-কাঁঠালের টানে বোয়ালখালীতে লোকালয়ে বন্যহাতির হানা

সিআইপি ও কমিউনিটি নেতাদের উপস্থিতিতে দুবাইয়ে ডেজার্ট রাইজের জমকালো আসর

  • প্রকাশিত: বুধবার, ২০ মে, ২০২৬
  • ১৫১ বার পড়া হয়েছে

 

​নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতির মধ্যেও সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়ে গেল আন্তর্জাতিক রিয়েল এস্টেট এক্সিবিশন ও জমকালো গালা নাইট। দুবাইয়ের আবাসন খাতকে চাঙ্গা করতে এই মেলার আয়োজন করে খ্যাতনামা আবাসন প্রতিষ্ঠান ‘আজিজি ডেভেলপমেন্টস’ ও ‘ডেজার্ট রাইজ রিয়েল এস্টেট’।

​অনুষ্ঠানে শত শত বাংলাদেশি ব্যবসায়ী ও প্রবাসী পরিবার অংশ নেন। এই আয়োজনে অন্যতম আকর্ষণ ছিলেন বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। জমকালো পারফরম্যান্সের পাশাপাশি অনুষ্ঠানে তাকে ‘এন্টারটেইনমেন্ট পার্সোনালিটি অব দ্য ইয়ার’ পুরস্কারে ভূষিত করা হয়। নুসরাত ফারিয়া ছাড়াও ভারত ও শ্রীলঙ্কাসহ এশিয়ার প্রায় দুই ডজন শিল্পী মঞ্চ মাতিয়ে তোলেন। মেলা চলাকালীন বিশাল কেক কেটে বুর্জ খলিফা সমতুল্য একটি মেগা টাওয়ার নির্মাণের ঘোষণা দেয় আজিজি ডেভেলপমেন্টস।

​অনুষ্ঠানে দুবাই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে প্রবাসীদের দেশের আইন-কানুনের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানান।

শিবলী সাদিক ও রাকা জামানের যৌথ সঞ্চালনায় রিয়াজুল ইসলাম ফিহান সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ সমিতি দুবাইয়ের সহ-সভাপতি ইয়াকুব সৈনিক, আজমানের সাধারণ সম্পাদক কামাল হোসেন সুমন, সিআইপি সেলিম রেজা, সিআইপি জসিম উদ্দিন, সিআইপি মাজহারুল ইসলাম মাহবুব, সিআইপি নজরুল ইসলাম, সিআইপি শেফালী আক্তার আঁখিসহ দুই প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

অনুষ্ঠানের সমাপনী ও মূল পর্বে বক্তব্য রাখেন আয়োজক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও সিইও রিয়াজুল ইসলাম ফিহান। তিনি দুবাইয়ের রিয়েল এস্টেট বাজারে বাংলাদেশিদের ক্রমবর্ধমান আগ্রহের কথা উল্লেখ করে সবাইকে ধন্যবাদ জানান। আগামীতে আজিজি ডেভেলপমেন্টস এবং ডেজার্ট রাইজ রিয়েল এস্টেটের মাধ্যমে প্রবাসীদের জন্য আরও নিরাপদ ও লাভজনক বিনিয়োগের সুযোগ তৈরি করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews