1. info@www.dainikdeshbarta.net : দৈনিক দেশ বার্তা :
বুধবার, ১০ জুন ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে মরিচের গুঁড়ো ছুঁড়ে ব্যবসায়ীর টাকা ও মোবাইল লুট ট্রেনের ছাদ থেকে পড়ে বোয়ালখালীতে এক নারী আহত বোয়ালখালীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু গ্রাম আদালতকে আরো কার্যকর করতে হবে: নোয়াখালীর ডিসি জঙ্গল সলিমপুরের আলিনগর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে পুলিশ সুপার: শিক্ষা, স্বপ্ন ও নিরাপত্তা নিয়ে মতবিনিময় বোয়ালখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি বিশ্বকাপের উন্মাদনায় জমে উঠেছে পতাকার ব্যবসা, আর্জেন্টিনার চাহিদা বেশি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় কৃতিত্ব অর্জনকারী পুলিশ সদস্যকে পুরস্কার প্রদান চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সদস্য হলেন সালাউদ্দিন আলী

পটিয়ায় এস এ নুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও নবনির্বাচিত এমপি এনামুল হক সংবর্ধিত।

  • প্রকাশিত: শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ১০৩ বার পড়া হয়েছে

অরুন নাথ,পটিয়া(চট্টগ্রাম)
প্রতিনিধিঃ চট্টগ্রামের পটিয়া উপজেলা জিরি ইউনিয়ন এলাকার ঐতির্য্যবাহী শিক্ষা প্রতিষ্টান এস এ নুর উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও চট্টগ্রাম-১২ পটিয়া আসনে নবনির্বাচিত এমপি আলহাজ্ব এনামুল হক এনাম বিপুল ভোটে বিজয় লাভ করায় তাঁকে সংবর্ধনা ও বার্ষিক পুরস্কার বিতরন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
অনুষ্টানের প্রথম পর্বে জাতীয় পতাকা উওোলন বেলুন উড়িয়ে সভার কার্যক্রম শুভ উদ্ভোধন করেন এমপি আলহাজ্ব এনামুল হক এনামসহ একযোগে অতিবৃন্দ।
দ্বিতীয় পর্বে পবিত্র কোরান তেলোয়াত,জাতীয় সংগীতপাঠ ও ফুলেল শুভেচ্ছায় অতিথি বরনের মাধ্যমে এ আলোচনা সভা শুরু হয়।
এরপর আলোচনা সভার মধ্য সময়ে সংবর্ধিত অতিথি এনামুল হক এনামকে বিদ্যালয় ও প্রাক্তন ছাত্র পরিষদের পক্ষ থেকে পর পর দু’টি সম্মাননা স্মারক হাতে তুলে দেন বিদ্যালয় পরিচালনা পরিষদ এবং প্রাক্তন ছাত্র পরিষদের নেতৃবৃন্দগন।এছাড়া সভার মাঝ সময়ে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের পরিবেশনায় মনোজ্ঞ সংগীত,নৃত্য,কৌতক পরিবেশনে এক আনন্দঘন মুগ্ধতা ছড়িয়ে পড়ে অনুষ্টানস্হলের অতিথি ও সুধীজনের মাঝে।
এতে অনুষ্টানের প্রধান অতিথি ও সংবর্ধিত অতিথি চট্টগ্রাম-১২ পটিয়া সংসদীয় আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এবং গনমানুষের জননন্দিত নেতা আলহাজ্ব এনামুল হক এনাম বক্তব্যকালে বলেন,আমার শৈশবের শিক্ষা জীবনের অনেক অনেক স্মৃতি বিজড়িত দিনলিপি এই চিরচেন প্রানের বিদ্যালয়ের সাথে আমার সম্পর্ক।এখান থেকে আমি রাজনৈতিক, সামাজিক মূল্যবোধসহ আরো নানা বিষয়ের চেতনায় গড়ে উটতে সক্ষম হয়েছি।যার জন্য আমার জীবনে অনেক বাঁধা ঝড়,তুফান এসেছে।তা উপেক্ষা করে অসীম পরিশ্রমের মাধ্যমে ধাপে ধাপে নিজেকে গড়ে তুলতে সক্ষম হয়েছি।পটিয়াবাসী আমাকে অসীম মূল্যয়ন করার মাধ্যমে আমাকে ধন্য করেছেন এবং গর্বিত।যার প্রতিদানে আমি সবাইয়ের কাছে আজীবন ঋনী।এই জন্য নিজেকে উজাড় করে সর্বস্তরের মানুষের কল্যানে কাজ করার জন্য নিজেকে উৎসর্গ করেছি।এ ব্যাপরে আরো এগিয়ে যেতে নিজস্ব পরিকল্পনা গ্রহন করেছি,এসব আরো কথা বলেন।এছাড়া এই বিদ্যালয়কে সরকারি করন প্রচেষ্টা ও উন্নয়ন ক্ষেত্রে যা কিছু প্রয়োজন পরবর্তী সময়ে একটি ছোট পরিসরে সমন্বয় সভার মাধ্যমে চিহৃিত করে এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

বৃহস্পতিবার(২১শে মে) অনুষ্টিত এ সংবর্ধনা সভা বিদ্যালয়ের সাবেক সুযোগ্য সভাপতি সৈয়দ মহিউদ্দিন আনসার এর সভাতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন
উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব জনাব খোরশেদ আলম,পটিয়া থানার অফিসার ইনচার্জ জিয়াউল হক জিয়া,সালমা গ্রুপ চেয়ারম্যান ও বিদ্যালয়ের দাতা সদস্য এবং প্রাক্তন ছাত্র পরিষদের সভাপতি শিক্ষানুরাগী আলহাজ্ব শামসুল আলম, প্রগতি ইন্সুইরেন্স লিমিটেড পরিচালক ও প্রাক্তন ছাত্র, পরিষদের সাধারন সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম, শিক্ষানুরাগী ও দাতা সদস্য আব্দুল মোমেন,বিদ্যালয় এডহক কমিটির সদস্য ক্যাপ্টেন সৈয়দ সোহেল হাসনাত,হাবিলাসদ্বীপ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা শফিকুল ইসলাম,বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক হারুন উর রশীদ,উপজেলা ক্রীড়া সংস্হার সদস্য সচিব ও বিএনপি নেতা মইনুল আলম ছোটন,খলিল-মীর ডিগ্রী কলেজ অধ্যক্ষ মিস বাহ উদ্দিন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুর
মোহাম্মদ,খলিল-মীর আদর্শ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান মো: খুরশীদ আলম প্রমুখ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট