1. info@www.dainikdeshbarta.net : দৈনিক দেশ বার্তা :
বুধবার, ১০ জুন ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে মরিচের গুঁড়ো ছুঁড়ে ব্যবসায়ীর টাকা ও মোবাইল লুট ট্রেনের ছাদ থেকে পড়ে বোয়ালখালীতে এক নারী আহত বোয়ালখালীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু গ্রাম আদালতকে আরো কার্যকর করতে হবে: নোয়াখালীর ডিসি জঙ্গল সলিমপুরের আলিনগর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে পুলিশ সুপার: শিক্ষা, স্বপ্ন ও নিরাপত্তা নিয়ে মতবিনিময় বোয়ালখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি বিশ্বকাপের উন্মাদনায় জমে উঠেছে পতাকার ব্যবসা, আর্জেন্টিনার চাহিদা বেশি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় কৃতিত্ব অর্জনকারী পুলিশ সদস্যকে পুরস্কার প্রদান চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সদস্য হলেন সালাউদ্দিন আলী

পটিয়ায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালন

  • প্রকাশিত: সোমবার, ১ জুন, ২০২৬
  • ৮০ বার পড়া হয়েছে

অরুন নাথ,পটিয়া(চট্টগ্রাম)প্রতিনিধি:
শহীদ জিয়া স্মৃতি সংসদ চট্টগ্রামের পটিয়া উপজেলা শাখার উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরোত্তম এর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। এতে প্রধান অতিথি চট্টগ্রাম-১২ পটিয়া সংসদীয় আসনে জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক এনাম বক্তব্যকালে বলেন,জিয়াউর রহমান ছিলেন একজন প্রকৃত দেশপ্রেমিক।এই প্রেমে স্বদেশ রক্ষায় পাকিস্হানি বর্বর হানাদার বাহিনী থেকে বাঙালীদের স্বাধীনতার স্বাধ গ্রহনে নিজের জীবন বাজিতে সাঙ্গ-পাঙ্গ নিয়ে ঝাঁপিয়ে মহান মুক্তিযুদ্ধে।সেই মুক্তিযুদ্ধে তাঁর অনেক অনেক স্মৃতি দেশমাতৃকার কল্যানে জড়িত। এছাড়া শহীদ জিয়া স্মৃতি সংসদ নামে সংগঠন হলে হবেনা।নামের সাথে কাজের মিল থাকতে হবে।পটিয়ার মধ্যে মুক্তিযুদ্ধসহ জিয়াউর রহমানের অনেক অনেক স্মৃতিগাতা জীবন লিপি আছে,এগুলো সংরক্ষন ও প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে শহীদ জিয়া স্মৃতি সংসদ নেতা-কর্মীদের নানা ভাবে অগ্রনীভূমিকায় উদ্যোগ নিতে হবে।প্রয়োজনে সংগঠনকে সার্বিক সহযোগিতা প্রদান করব,এইভাবে আরো কথা বলেন তিনি।
রবিবার(৩১শে মে) বিকেল সময়ে উপজেলার আর্দশ উচ্চ বিদ্যালয়ের কনফারেন্স হল প্রাঙ্গনে সংগঠনের সভাপতি হাজী কামাল উদ্দিনের সভাপতিত্বে এবং সহ-সভাপতি ওবায়দুল হক রিকুর পরিচালনায় অনুষ্টিত সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো: খোরশেদ আলম।বিশেষ অতিথির বক্তব্য পৌরসভা বিএনপি নেতা আলহাজ্ব নূরুল ইসলাম সওদাগর,উপজেলা ক্রীড়া সংস্হার সদস্য সচিব ও বিএনপি নেতা মঈনুল আলম ছোটন।শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আবু সালেহ মোহাম্মদ সাইফুদ্দিন।
আরো উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি নুরুল আফসার, মোহাম্মদ জহির,মোহাম্মদ সোলাইমান,অহিদুল আলম খোকন মেম্বার,জাকির হোসেন মেম্বার, মোহাম্মদ ইসাক,নুর হোসেন, অ্যাডভোকেট তারেক,মোহাম্মদ নাজিম,মোহাম্মদ জামাল উদ্দিন, আব্দুর সবুর,আব্দুল সাত্তার,
মোহাম্মদ ওয়াসিম,মোহাম্মদ বখতিয়ার,ক্যাপ্টেন আবু তৈয়ব। সিরাজুল ইসলাম,তসলিম উদ্দিনসহ সংগঠনের উপজেলা,পৌরসভা ও ১৭ ইউনিয়নের আহবায়ক,সদস্য সচিব,সিনিয়র যুগ্ন আহবায়ক,যুগ্ন আহব্বায়ক নেতৃবৃন্দগন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য সভা শেষে অতিথি ও সুধীজন একযোগে শহীত রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাৎ কামনায় এক দোয়া মাহফিল ও মোনাজাত অনুষ্টান অনুষ্টিত হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট