বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান বোয়ালখালীতে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে টেম্পু জব্দ চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি এস.এম দিদারুল ইসলাম সিকদার বোয়ালখালীতে তিন পরিবারকে জিম্মি করে ডাকাতির অভিযোগ  বোয়ালখালী প্রেস ক্লাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন বোয়ালখালীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান ইছহাক চৌধুরীর ডেঙ্গু প্রতিরোধে বোয়ালখালীতে মশক নিধন অভিযান চন্দনাইশে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা শুরু চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সে পীরে বাঙাল সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মা.জি.আ)

পটিয়ার মনসা বাদামতলে নিয়ন্ত্রণ হারিয়ে মিনিবাস উল্টে আহত ১৪, দুজনের অবস্থা গুরুতর

  • প্রকাশিত: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ৭৩ বার পড়া হয়েছে

পটিয়া চট্টগ্রাম প্রতিনিধি ||

চট্টগ্রামের পটিয়া উপজেলার মনসা বাদামতল এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যাত্রীবাহী একটি মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়ার ঘটনায় অন্তত ১৪ জন যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মিনিবাসটি চট্টগ্রাম নগর থেকে পটিয়া বাসস্ট্যান্ডের উদ্দেশে ছেড়ে আসে। রাত সাড়ে ১২টার দিকে মনসা বাদামতল এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে মিনিবাসটি মহাসড়কের ওপর উল্টে যায়। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা, পথচারী ও হাইওয়ে পুলিশ দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে আহতদের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত কমিউনিটি মেডিক্যাল অফিসার ডা. মিজানুর রহমান জানান, দুর্ঘটনায় আহত ১৪ জনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে দুজনের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য ১২ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।

পটিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ বলেন, দুর্ঘটনাকবলিত মিনিবাসটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। কী কারণে দুর্ঘটনাটি ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতির কারণেই চালক মিনিবাসটির নিয়ন্ত্রণ হারান। তবে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews