শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কর্মস্থলে যাওয়ার পথে আমিরাতে লরির ধাক্কায় প্রাণ গেল বোয়ালখালীর মহসিনের বোয়ালখালীতে প্রথমবার শহীদ আব্দুল গফুর স্মৃতি বৃত্তি পরীক্ষা ২৬ ডিসেম্বর শাহবাগে চার দফা দাবিতে আয়োজিত গণবিক্ষোভ সমাবেশে নাসির উদ্দীন পাটোয়ারী। পটিয়ার বাহুলীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু, পরিচয় শনাক্ত হয়নি বোয়ালখালী ফুটবল একাডেমির সভাপতি আবু আকতার, সম্পাদক তৌহিদুল মুন্সীগঞ্জে শিশুর মর/দেহ উদ্ধার হাসপাতালে বাবার মৃ/ত্যু বাবার দুই হাত চেপে ধরেন দুই জন আরেক জনে বুকে গুলি করেন পটিয়ায় গাউছুল আজম মাইজভাণ্ডারী জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অডিশন সম্পন্ন বোয়ালখালী ফুটবল একাডেমির ২০২৬–২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটি গঠন আ.লীগের লগি-বৈঠার হামলায় হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবিতে জামায়াতের মিছিল-সমাবেশ

আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে লায়ন এ এম কামাল উদ্দিন চৌধুরী; দেশ বিনির্মাণে প্রয়াসের অবদান প্রশংসনীয়

  • প্রকাশিত: রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ১২৬ বার পড়া হয়েছে

 

সামাজিক সংগঠন প্রয়াসের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়| গত ২৪ জুলাই শুক্রবার নগরের বন্যা কবলিত এলাকায় মানবিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়| প্রয়াসের প্রতিষ্ঠাতা সভাপতি হাসান মুরাদ চৌধুরী মামুনের তত্ত্বাবধানে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দি সিনিয়র সিটিজেন সোসাইটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লায়ন এ এম কামাল উদ্দিন চৌধুরী| “সময় এসেছে মানবতার পাশে দাঁড়ানোর” এই স্লোগানকে সামনে রেখে মহতী অনুষ্ঠান উদ্বোধন করেন দেশ সেরা রন্ধন শিল্পী সাবিনা ইকরাম সিরাজী| সংগঠনের সভাপতি সুভাষ সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রোটারি ক্লাব অব রেইনবোর সভাপতি প্রকৌশলী সুবর্ণা দে, প্রয়াসের প্রতিষ্ঠাতা পরিচালক হাসান তারিক চৌধুরী, আয়োজন কমিটির চেয়ারম্যান ও প্রধান পরিচালক মহসীন উল কাদের, সার্ক মানবাধিকার চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক আবছার উদ্দিন অলি, নারী উদ্যোক্তা খালেদা আকতার চৌধুরী, লিও জেলা ৩১৫-বি৪, বাংলাদেশের সাবেক সভাপতি মোঃ হুমায়ুন কবির, মিমি সুপার মার্কেটের প্রাক্তন সভাপতি জাকির হোসেন, জনপ্রিয় সংগীতশিল্পী আসাদুর রহমান আসাদ, সেইল হাউজের কর্ণধার মো: জামাল উদ্দীন, সমাজকর্মী ইঞ্জিনিয়ার পারভেজ উদ্দীন, প্রয়াসের সহ-সভাপতি জাহেদুল ইসলাম জনি, মোঃ শাহজাহান, সহ-সাধারণ সম্পাদক মো: ইসমাইল, আমিনুল ইসলাম মামুন, অর্থ সম্পাদক ইঞ্জিনিয়ার মো: সাহাব উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মো: মাহির আসেফ বাবু, সমাজ কল্যাণ সম্পাদক দিদারুল আলম চৌধুরী, মহিলা সম্পাদিকা নুসরাত জাহান, পরিকল্পনা সম্পাদক রুকুনূর জামান তাসিন, মিডিয়া সম্পাদক জামাল হোসেন জনি, কেবিনেট সদস্য আবু হোরাইরা আকিব, সাদিকুল ইসলাম, রুবায়েত রশিদ, ওয়াজিহা রুহানা আফরা, মোহাম্মদ আসাদ এবং হাসান ইহলান চৌধুরী| প্রধান অতিথি লায়ন এ এম কামাল উদ্দিন চৌধুরী বলেন দেশ বিনির্মাণে প্রয়াসের অবদান প্রশংসনীয়| দেশের যে কোন প্রাকৃতিক দূর্যোগে সমাজের অবহেলিত মানুষের পাশে প্রয়াস অগ্রণী ভূমিকা পালন করে| অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হওয়ায় আয়োজন কমিটির চেয়ারম্যান মহসীন উল কাদের সংগঠনের সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেন|

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews