রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে খেলতে গিয়ে সাপের কামড়ে শিশুর মৃত্যু প্রবাসীদের নিয়ে দুবাই পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান বোয়ালখালীতে পুকুরে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু বোয়ালখালীতে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড অসংক্রামক রোগে যত মানুষ মারা যাচ্ছে বড় অংশ ক্যান্সারে- বিভাগীয় স্বাস্থ্য পরিচালক বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রকৌশলী এ এম কামাল উদ্দিন চৌধুরী দেশকে এগিয়ে নিতে নিরলস কাজ করে যাচ্ছে প্রয়াস বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের জন্য বিনামূল্যে IELTS, PTE ও Spoken English প্রশিক্ষণ পাহাড়ে লেবু বাগানে কৃষিকাজ করতে গিয়ে এক কৃষকের মৃত্যু বোয়ালখালীতে জটিল রোগে আক্রান্ত রোমানের পাশে জ্যৈষ্ঠপুরা প্রবাসী ঐক্য পরিষদ

অসংক্রামক রোগে যত মানুষ মারা যাচ্ছে বড় অংশ ক্যান্সারে- বিভাগীয় স্বাস্থ্য পরিচালক

  • প্রকাশিত: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

 

বোয়ালখালী প্রতিনিধিঃ
চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. সেখ ফজলে রাব্বী বলেছেন, ক্যান্সার এখন একটি মহামারি। বাংলাদেশে অসংক্রামক রোগে যত মানুষ মারা যাচ্ছেন, তার একটি বড় অংশ ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বোয়ালখালীর শ্রীপুর মুন্সিপাড়ায় ইউনুস সাহেবের বাড়িতে লায়ন্স ক্লাব অব চিটাগাং অ্যালেক্সের উদ্যোগে এবং সায়রা-জহির ফাউন্ডেশনের সহযোগিতায় আয়োজিত চক্ষু ও স্বাস্থ্য ক্যাম্পের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

ডা. সেখ ফজলে রাব্বী বলেন, জেলায় প্রতি বছর প্রায় ২০ হাজার মানুষ ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন। এর একটি বড় অংশ নারী। নারীদের মধ্যে জরায়ু, স্তন ও ডিম্বাশয়ের ক্যান্সার এ অঞ্চলে বেশি দেখা যাচ্ছে।
তিনি বলেন, পুরুষদের মধ্যে ফুসফুসের ক্যান্সার বেশি হচ্ছে। এ ছাড়া পান, জর্দাসহ বিভিন্ন উপাদান সেবনের কারণে মুখগহ্বরের ক্যান্সারও হচ্ছে।

লায়ন মোহাম্মদ আজাদ মঈনুদ্দীন ও লায়ন মোহাম্মদ ইউনুসের যৌথ সঞ্চালনায় সভাপতিত্ব করেন লায়ন মোহাম্মদ ইউনুস ও সায়রা-জহির ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ মুছা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫-বি৪, বাংলাদেশের জেলা গভর্নর লায়ন মো. কামরুজ্জামান লিটন পিএমজেএফ। বিশেষ অতিথি ছিলেন জেলার ১ম ভাইস জেলা গভর্নর লায়ন মো. আবু বকর সিদ্দিক পিএমজেএফ, ২য় ভাইস জেলা গভর্নর লায়ন পারভীন মাহমুদ এফসিএ পিএমজেএফ, পিডিজি ও ক্লাব গার্ডিয়ান লায়ন শেখ শামসুদ্দিন আহমেদ সিদ্দিকী পিএমজেএফ, পিডিজি লায়ন কোহিনুর কামাল, ক্যাবিনেট সেক্রেটারি লায়ন মো. বেলাল উদ্দিন চৌধুরী এমজেএফ, ক্যাবিনেট ট্রেজারার লায়ন মো. জিল্লুর রহমান এমজেএফ, জিএসটি কো-অর্ডিনেটর লায়ন মো. মুছা, কালের কণ্ঠের ব্যুরোপ্রধান মুস্তফা নঈম এবং বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মামুনুল হক মামুনসহ প্রমুখ।

অনুষ্ঠানে সেলাই মেশিন, হুইলচেয়ার, ক্রাচ, মশারি, ওষুধসামগ্রী ও চশমা বিতরণ করা হয়। চারটি এতিমখানায় শুকনো খাবার দেওয়া হয়। এ ছাড়া বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করা হয়। ডেঙ্গু, হাম ও শিশু ক্যান্সার বিষয়ে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews