শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কর্মস্থলে যাওয়ার পথে আমিরাতে লরির ধাক্কায় প্রাণ গেল বোয়ালখালীর মহসিনের বোয়ালখালীতে প্রথমবার শহীদ আব্দুল গফুর স্মৃতি বৃত্তি পরীক্ষা ২৬ ডিসেম্বর শাহবাগে চার দফা দাবিতে আয়োজিত গণবিক্ষোভ সমাবেশে নাসির উদ্দীন পাটোয়ারী। পটিয়ার বাহুলীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু, পরিচয় শনাক্ত হয়নি বোয়ালখালী ফুটবল একাডেমির সভাপতি আবু আকতার, সম্পাদক তৌহিদুল মুন্সীগঞ্জে শিশুর মর/দেহ উদ্ধার হাসপাতালে বাবার মৃ/ত্যু বাবার দুই হাত চেপে ধরেন দুই জন আরেক জনে বুকে গুলি করেন পটিয়ায় গাউছুল আজম মাইজভাণ্ডারী জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অডিশন সম্পন্ন বোয়ালখালী ফুটবল একাডেমির ২০২৬–২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটি গঠন আ.লীগের লগি-বৈঠার হামলায় হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবিতে জামায়াতের মিছিল-সমাবেশ

আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত।

  • প্রকাশিত: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯৫ বার পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তিঃ

যারা মানুষের কল্যাণের কাজ করে তারাই প্রকৃত দেশপ্রেমিক

জাতীয় স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটির প্রেসিডিয়াম সদস্য মনোনীত হওয়ায় ফার্স্ট সেপ্টেম্বর শনিবার সংগঠনের বহদ্দারহাটস্থ কেন্দ্রীয় কার্যালয়ে সোসাইটির সাধারণ সম্পাদক ও দেশ কমিউনিকেশন লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর নাজিম উদ্দিন চৌধুরী এ্যানেল সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান আলোচক ছিলেন, সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট রাশেদুল ইসলাম চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আল খলিল ইন্টারন্যাশনাল এর চেয়ারম্যান ইকবাল খলিল, বিশিষ্ট লেখক ও সমাজকর্মী মোঃ নেছার আহমদ খান, ইদরাতুল কুরআন মডেল হিফজ মাদরাসা প্রিন্সিপাল মোঃ জুবায়ের হোসেন। বাওসোর সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার সুপন বড়ুয়া চৌধুরী, প্রোগ্রাম কো অডিনেটর এমডি মিলন, সাংবাদিক লায়ন মোঃ আবু ছালেহ্, ইঞ্জিনিয়ার আল মোস্তফা। এ এইচ এম হারুন, মোঃ আব্দুল্লাহ। আইটি কর্মকর্তা তামিম চৌধুরী,

সংর্বধিত অতিথি শিবলী আল সাদিক বলেছেন,
বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটি আমার আত্মার সংগঠন। দীর্ঘ ২৫ বছরের বেশি সময় ধরে যে সংগঠন মাটি ও মানুষের কল্যাণে অবদান রাখছে তা ইতিহাসে একদিন স্বর্ণ অক্ষরে মুদ্রিত থাকবে। আমাকে বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটির প্রেসিডিয়াম সদস্য মনোনীত করায় আমি সংগঠনের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি,

আশা করি এই সংগঠন বাংলাদেশের অন্যতম একটি সামাজিক সংগঠন হিসাবে এশিয়া মহাদেশে পরিচিত লাভ করবে অচিরেই । দেশে- বিদেশে আমরা সকল পর্যায়ে মানুষের পাশে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ।
যারা মানুষের কল্যাণে কাজ করে তারাই দেশপ্রেমিক।

সভাপতি বক্তব্য নাজিম উদ্দিন চৌধুরী বলেছেন, যখন যেখানে সংকট আমরা ঝাঁপিয়ে পড়েছি মানুষের কল্যাণে জাত ধর্ম নির্বিশেষে, শুধু দেশের বন্যা কবলিত মানুষ নয় প্রবাসী বাংলাদেশীদের কল্যাণ ও বাংলাদেশ সোসাইটির অনেক অবদান রয়েছে।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews