বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান বোয়ালখালীতে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে টেম্পু জব্দ চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি এস.এম দিদারুল ইসলাম সিকদার বোয়ালখালীতে তিন পরিবারকে জিম্মি করে ডাকাতির অভিযোগ  বোয়ালখালী প্রেস ক্লাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন বোয়ালখালীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান ইছহাক চৌধুরীর ডেঙ্গু প্রতিরোধে বোয়ালখালীতে মশক নিধন অভিযান চন্দনাইশে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা শুরু চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সে পীরে বাঙাল সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মা.জি.আ)

বোয়ালখালীতে দরজা কেটে প্রবাসীর ঘরে চুরি

  • প্রকাশিত: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে

 

বোয়ালখালী প্রতিনিধি:

চট্টগ্রামের বোয়ালখালীতে দরজা কেটে এক প্রবাসীর বসতঘরে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা ঘরের আলমিরা থেকে নগদ ৩০ হাজার টাকা ও এক জোড়া স্বর্ণের কানের দুল নিয়ে গেছে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।
গত শনিবার (৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার পশ্চিম চরখিজিরপুর ইউনিয়নের সিপাহি ঘোনায় প্রবাসী মহিউদ্দিনের বাড়িতে এ চুরি হয়। রবিবার সকালে পরিবারের সদস্যরা বাড়িতে ফিরে চুরির বিষয়টি জানতে পারেন।
পরিবার সূত্রে জানা গেছে, মহিউদ্দিন দীর্ঘদিন ধরে প্রবাসে রয়েছেন। তাঁর মা-বাবা ওই বাড়িতে থাকেন। শনিবার বিকেলে মহিউদ্দিনের মা আত্মীয়ের বাড়িতে যান। তাঁর বাবা বাবুল ছিলেন বোনের বাড়িতে। এ সুযোগে রাতে চোরেরা ঘরের দরজা কেটে ভেতরে প্রবেশ করে।
মহিউদ্দিনের বাবা বাবুল বলেন, ‘চোরেরা ঘরের দরজা কেটে ভেতরে ঢুকেছে। আলমিরা থেকে নগদ ৩০ হাজার টাকা এবং এক জোড়া কানের দুল নিয়ে গেছে।’
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, ‘চুরির বিষয়ে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews