শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কর্মস্থলে যাওয়ার পথে আমিরাতে লরির ধাক্কায় প্রাণ গেল বোয়ালখালীর মহসিনের বোয়ালখালীতে প্রথমবার শহীদ আব্দুল গফুর স্মৃতি বৃত্তি পরীক্ষা ২৬ ডিসেম্বর শাহবাগে চার দফা দাবিতে আয়োজিত গণবিক্ষোভ সমাবেশে নাসির উদ্দীন পাটোয়ারী। পটিয়ার বাহুলীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু, পরিচয় শনাক্ত হয়নি বোয়ালখালী ফুটবল একাডেমির সভাপতি আবু আকতার, সম্পাদক তৌহিদুল মুন্সীগঞ্জে শিশুর মর/দেহ উদ্ধার হাসপাতালে বাবার মৃ/ত্যু বাবার দুই হাত চেপে ধরেন দুই জন আরেক জনে বুকে গুলি করেন পটিয়ায় গাউছুল আজম মাইজভাণ্ডারী জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অডিশন সম্পন্ন বোয়ালখালী ফুটবল একাডেমির ২০২৬–২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটি গঠন আ.লীগের লগি-বৈঠার হামলায় হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবিতে জামায়াতের মিছিল-সমাবেশ

বোয়ালখালীতে চলতি মৌসুমে আগাম জাতের ব্রি-ধান ১০০ এর নমুনা শস্য কর্তন

  • প্রকাশিত: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ১৯২ বার পড়া হয়েছে

 

বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালীতে চলতি মৌসুমে আগাম জাতের ব্রি-ধান ১০০ এর নমুনা শস্য কর্তন করা হয়েছে।
রোববার(২৬ এপ্রিল) দুপুরে উপজেলার করলডেঙা ইউনিয়নের হযরত শাহ বু-আলী কলন্দর মাজার গেইট এলাকায় কৃষক মো. ফোরকানের জমিতে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ কার্যক্রম পরিচালিত হয়।
কৃষি বিভাগ জানায়, বৃত্তাকার পদ্ধতিতে ২০ বর্গমিটার জমির ধান কেটে ১৪ শতাংশ আর্দ্রতায় পরিমাপ করে হেক্টরপ্রতি ৬.৩৪ মেট্রিক টন ফলন নির্ধারণ করা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. শাহানুর ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা শিবু কান্তি নাথ, জয়নাল আবেদীন, ফরিদুল আলম, স্কিম ম্যানেজার মো. জামাল উদ্দিনসহ স্থানীয় কৃষকরা।
কৃষিবিদ মো. শাহানুর ইসলাম বলেন, অনুকূল আবহাওয়ার কারণে এবার ধানের ভালো ফলন হয়েছে। শুরু থেকেই কৃষকদের সার, বীজ ও প্রয়োজনীয় পরামর্শ দিয়ে সহযোগিতা করেছে কৃষি বিভাগ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৬৭৮৯১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews