বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান বোয়ালখালীতে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে টেম্পু জব্দ চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি এস.এম দিদারুল ইসলাম সিকদার বোয়ালখালীতে তিন পরিবারকে জিম্মি করে ডাকাতির অভিযোগ  বোয়ালখালী প্রেস ক্লাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন বোয়ালখালীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান ইছহাক চৌধুরীর ডেঙ্গু প্রতিরোধে বোয়ালখালীতে মশক নিধন অভিযান চন্দনাইশে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা শুরু চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সে পীরে বাঙাল সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মা.জি.আ)

বোয়ালখালীতে কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ২৩ মে, ২০২৬
  • ১৪৭ বার পড়া হয়েছে

 

বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রাম বোয়ালখালীতে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ মে) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ সেমিনারের আয়োজন করে।

এতে প্রধান অতিথির বক্তব্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ)কৃষিবিদ হাবিবুন নেছা বলেন, “খাদ্য নিরাপত্তা এখন যে কৃষির অবস্থা তা বর্তমান আবহাওয়া পরিস্থিতিতে খুব চ্যালেজিং। এই প্রতিকুল পরিবেশে কৃষিকে ঠিকিয়ে রাখতে হলে আধুনিক ধ্যান ধারণা ও প্রযুক্তি জ্ঞানের প্রয়োজন।”

অনুষ্ঠানের শুরুতে প্রজেক্টরে প্রকল্পের ভবিষ্যৎ লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা শাহানুর ইসলাম।

সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমার সভাপতিত্বে ও উপ সহকারী কৃষি কর্মকর্তা গৌতমের চৌধুরী সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হাসান, উপজেলা সমবায় কর্মকর্তা রাসেল চৌধুরী, সাংবাদিক মুজাহিদুল ইসলাম, দক্ষিণ জেলা বিএনপির সদস্য শওকত আলম, বিএনপি নেতা নুরুন্নবী চৌধুরী, কৃষি উপ সহকারী কর্মকর্তা ইকবাল হোসেন, সাংবাদিক দেবাশীষ বড়ুয়া, কৃষক ইউচুপ আলী, তাজুল ইসলাম, ঝুমকা দাশ ও কৃষ্ণা দাশ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews