বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান বোয়ালখালীতে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে টেম্পু জব্দ চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি এস.এম দিদারুল ইসলাম সিকদার বোয়ালখালীতে তিন পরিবারকে জিম্মি করে ডাকাতির অভিযোগ  বোয়ালখালী প্রেস ক্লাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন বোয়ালখালীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান ইছহাক চৌধুরীর ডেঙ্গু প্রতিরোধে বোয়ালখালীতে মশক নিধন অভিযান চন্দনাইশে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা শুরু চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সে পীরে বাঙাল সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মা.জি.আ)

আজ আহলা দরবার শরীফ-এর প্রতিষ্ঠাতা জনাব কাজী আছাদ আলী ছাহেব (কঃ)-এর পবিত্র ওরশ

  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ৩৪০ বার পড়া হয়েছে

 

বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রামের আহলা দরবার শরীফ-এ আজ মঙ্গলবার (১২ মে) ২৯ বৈশাখ পবিত্র বেছাল বার্ষিক ওরশ শরীফ অনুষ্ঠিত হবে। ঐতিহ্যবাহী আহলা দরবার শরীফের প্রতিষ্ঠাতা আধ্যাত্মিক ব্যক্তিত্ব কুতুবুল ইরশাদ হযরত শাহসুফী মাওলানা জনাব কাজী আছাদ আলী ছাহেব কেবলা (কঃ)-এর স্মরণে এ ওরশের আয়োজন করেছে তরিকতে মাওলা গ্রুপ বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদ।আহলা দরবার শরীফের বর্তমান সাজ্জাদানশীন পীরে তরিকত হযরত শাহসুফী আলহাজ সৈয়্যদ মুহাম্মদ এমদাদুল ইসলাম আল মাইজভান্ডারীর সভাপতিত্বে ওরশ শরীফ উপলক্ষে দিনব্যাপী ওরশ মাহফিলে মিলাদ, কোরআনখানি, জিকির-আযকার, ধর্মীয় আলোচনা ও আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। সার্বিক তত্ত্বাবধানে থাকবেন দরবারের নায়েবে সাজ্জাদানশীন শাহজাদা আল্লামা মুফতি সৈয়দ মুহাম্মদ মাঈনুল ইসলাম জুনায়েদ আল মাইজভান্ডারী। তিনি জানান, দেশ-বিদেশ থেকে ভক্ত-আশেকানরা ওরশে অংশ নেবেন। তারা সকলকে শৃঙ্খলা বজায় রেখে আয়োজক কমিটির নির্দেশনা মেনে অনুষ্ঠানে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews