বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান বোয়ালখালীতে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে টেম্পু জব্দ চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি এস.এম দিদারুল ইসলাম সিকদার বোয়ালখালীতে তিন পরিবারকে জিম্মি করে ডাকাতির অভিযোগ  বোয়ালখালী প্রেস ক্লাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন বোয়ালখালীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান ইছহাক চৌধুরীর ডেঙ্গু প্রতিরোধে বোয়ালখালীতে মশক নিধন অভিযান চন্দনাইশে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা শুরু চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সে পীরে বাঙাল সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মা.জি.আ)

হাটহাজারীতে ঐতিহ্যবাহী প্রজন্ম সংগঠনের পক্ষ থেকে তালুকদার পরিবারে শিক্ষা সামগ্রী বিতরণ

  • প্রকাশিত: শনিবার, ৩০ মে, ২০২৬
  • ১৩০ বার পড়া হয়েছে

 

গাজী হানিফ, হাটহাজারী প্রতিনিধি:

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার গুমানমর্দ্দন ইউনিয়নের ৬নং ওয়ার্ডে ঐতিহ্যবাহী তালুকদার বাড়ী প্রজন্ম সংগঠনের উদ্যোগে শিশু-কিশোরদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

জানা যায়, ঐতিহ্যবাহী তালুকদার পরিবারটি দীর্ঘদিন ধরে এলাকায় ঐক্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের বন্ধন সুদৃঢ় রাখতে বিভিন্ন সামাজিক ও ধর্মীয় কার্যক্রম পরিচালনা করে আসছে। পরিবারটির উদ্যোগে প্রতি বছর আয়োজিত মাহফিলও এলাকায় একটি বিশেষ পরিচিতি লাভ করেছে।

শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে আয়োজকরা বলেন, নতুন প্রজন্মকে লেখাপড়ায় উৎসাহিত করতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। শিশু-কিশোররা যেন শিক্ষার প্রতি আরও মনোযোগী হয় এবং ভবিষ্যতে সমাজ ও দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারে, সেই লক্ষ্যেই এ আয়োজন।

তারা আরও বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড। কোমলমতি শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং তাদের উৎসাহ প্রদান করা সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও শিক্ষামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান আয়োজকরা।

এসময় ঐতিহ্যবাহী তালুকদার পরিবারের নবীন, প্রবীণ, তরুণ, যুবক ও কিশোরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে শিশুদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয় এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে দোয়া করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews