সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে খেলতে গিয়ে সাপের কামড়ে শিশুর মৃত্যু প্রবাসীদের নিয়ে দুবাই পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান বোয়ালখালীতে পুকুরে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু বোয়ালখালীতে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড অসংক্রামক রোগে যত মানুষ মারা যাচ্ছে বড় অংশ ক্যান্সারে- বিভাগীয় স্বাস্থ্য পরিচালক বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রকৌশলী এ এম কামাল উদ্দিন চৌধুরী দেশকে এগিয়ে নিতে নিরলস কাজ করে যাচ্ছে প্রয়াস বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের জন্য বিনামূল্যে IELTS, PTE ও Spoken English প্রশিক্ষণ পাহাড়ে লেবু বাগানে কৃষিকাজ করতে গিয়ে এক কৃষকের মৃত্যু বোয়ালখালীতে জটিল রোগে আক্রান্ত রোমানের পাশে জ্যৈষ্ঠপুরা প্রবাসী ঐক্য পরিষদ

জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে হাটহাজারীতে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ১ জুন, ২০২৬
  • ১০১ বার পড়া হয়েছে

 

গাজী হানিফ হাটহাজারী প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক এবং সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের হাটহাজারীতে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩১ মে) সন্ধ্যা ৬টায় হাটহাজারী উপজেলার আমান বাজারস্থ একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, জাতীয়তাবাদী দর্শন এবং দেশের উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অবদানের বিভিন্ন দিক গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। অনুষ্ঠানে তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

একই অনুষ্ঠানে সাবেক সংসদ সদস্য ও হাটহাজারীর গণমানুষের নেতা মরহুম সৈয়দ ওয়াহিদুল আলমের অষ্টম মৃত্যুবার্ষিকীও যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। এ উপলক্ষে তাঁর রাজনৈতিক দূরদর্শিতা, জনকল্যাণমূলক কর্মকাণ্ড এবং এলাকার উন্নয়নে অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন উপস্থিত নেতৃবৃন্দ ও অতিথিরা।

মরহুম সৈয়দ ওয়াহিদুল আলমের কন্যা এবং জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সদস্য ব্যারিস্টার সাকিলা ফারজানার উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শহীদ জিয়াউর রহমান স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশ পুনর্গঠন, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং জাতীয়তাবাদী রাজনীতির বিকাশে অনন্য ভূমিকা পালন করেছেন। তাঁর আদর্শ, নেতৃত্বগুণ এবং দেশপ্রেম নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, দেশের স্বার্থে তাঁর অবদান ইতিহাসে চিরস্মরণী

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews