বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে পটিয়া বিএনপির বিজয় মিছিল অনুষ্ঠিত চন্দনাইশে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ইঞ্জিনিয়ার হওয়ার তিন মাস আগে থেমে গেল ওমরের পথচলা তালাবদ্ধ ঘরে চলছিল চোলাই মদের কারবার, গ্রেপ্তার ১ ১০৬ বছরের পারভিন বিবি’র ইন্তেকাল যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সফর করবেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। জবি ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া বোয়ালখালীতে যুবলীগ নেতা গ্রেপ্তার পটিয়া তোহা মুন্সি হত্যার প্রতিবাদে  মানববন্ধন  কেলিশহর উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করলেন সমাজসেবক মোহাম্মদ জসিম উদ্দিন

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় অজ্ঞাত গাড়িচাপায় নিহত রুবেল মিয়া (৩০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার

  • প্রকাশিত: মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ১০০ বার পড়া হয়েছে

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় অজ্ঞাত গাড়িচাপায় নিহত রুবেল মিয়া (৩০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১ জুন) উপজেলার তারাপুর ইউনিয়নের ইমামগঞ্জ ফাজিল ডিগ্রি মাদরাসা মাঠে রাখা অসীম পরিবহনের একটি বাস থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত রুবেল মিয়া কুড়িগ্রামের উলিপুর উপজেলার সোনারপাড়া এলাকার মৃত মোন্নাফ সোনারের ছেলে।

পুলিশ জানায়, ঈদুল আজহা উপলক্ষে ঢাকা থেকে রিজার্ভ বাসে করে এলাকায় আসা একটি বাসের স্টাফ হিসেবে কর্মরত ছিলেন রুবেল। রবিবার গভীর রাতে তিনি তারাপুর ইউনিয়ন পরিষদের সামনের সড়কে গেলে অজ্ঞাত একটি গাড়ি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে বাসের সহকর্মীরা তাকে শনাক্ত করে মরদেহটি নিয়ে এসে ইমামগঞ্জ ফাজিল ডিগ্রি মাদরাসা মাঠে রাখা অসীম পরিবহনের একটি বাসের ভেতরে কাপড় দিয়ে ঢেকে রাখেন।

সোমবার সকালে বাসের ভেতরে মরদেহ পড়ে থাকার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনাস্থলে ভিড় জমে উৎসুক জনতার। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানল্লাহ বলেন, ‘সড়ক দুর্ঘটনায় ওই যুবকের মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে সড়ক পরিবহন আইনে মামলা করা হবে এবং পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews