বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে পটিয়া বিএনপির বিজয় মিছিল অনুষ্ঠিত চন্দনাইশে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ইঞ্জিনিয়ার হওয়ার তিন মাস আগে থেমে গেল ওমরের পথচলা তালাবদ্ধ ঘরে চলছিল চোলাই মদের কারবার, গ্রেপ্তার ১ ১০৬ বছরের পারভিন বিবি’র ইন্তেকাল যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সফর করবেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। জবি ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া বোয়ালখালীতে যুবলীগ নেতা গ্রেপ্তার পটিয়া তোহা মুন্সি হত্যার প্রতিবাদে  মানববন্ধন  কেলিশহর উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করলেন সমাজসেবক মোহাম্মদ জসিম উদ্দিন

চন্দনাইশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালন

  • প্রকাশিত: বুধবার, ৩ জুন, ২০২৬
  • ৯৯ বার পড়া হয়েছে

জাহাঙ্গীর আলম চৌধুরী
চন্দনাইশ প্রতিনিধি:-
মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে চন্দনাইশ উপজেলা, পৌরসভা, দোহাজারী পৌরসভা ও কলেজ ছাত্রদলের যৌথ উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২ জুন (মঙ্গলবার) বিকালে দোহাজারী পৌরসভাস্থ স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সিনিয়র সদস্য ফয়সাল সিকদার সোহানের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন শহর শাহ্ কুতুব আমানত এন্টারপ্রাইজ’র চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী জাকির হোসেন, বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা মহিলা দলের সভাপতি জান্নাতুল নাঈম চৌধুরী রিকু।

দক্ষিণ জেলা ছাত্রদলের সদস্য মো. জাবেদ চৌধুরী রহিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন কামরুল হাসান চৌধুরী, আনোয়ার, ইউসুফ, ডিএম সাকিব, মোহাম্মদ আজিজ, আদনান ইমন, খন্দকার ফরহাদ, আবু হাসনাত সাবজিদ, রেজাউল করিম হিরো, টিপু, মোহাম্মদ জাহিদুল ইসলাম জাহিদ, মো. আফজল, মোহাম্মদ সাইফুল, আলামিন, সিফাত, সম্রাট, ছোটন, আরফাত, তৌহিদুল ইসলাম, মোহাম্মদ রিয়াদ, মো. শাফায়া, মোহাম্মদ সায়েম, মোহাম্মদ রনি, জিকু, নোমান শিবলী, তৌহিদুল ইসলাম বাবু, জমির উদ্দিন, মন্নান, আলামিন হোসেন, মিজবাহ চৌধুরী, জিয়া প্রমূখ। পরে ছাত্রদল চন্দনাইশ ইউনিটের আয়োজনে ঈদ পূর্ণমিলনী ও কাওয়ালী সন্ধ্যা সম্পন্ন হয়।

শেষে দেশ ও জাতির কল্যাণ এবং শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews