সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে খেলতে গিয়ে সাপের কামড়ে শিশুর মৃত্যু প্রবাসীদের নিয়ে দুবাই পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান বোয়ালখালীতে পুকুরে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু বোয়ালখালীতে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড অসংক্রামক রোগে যত মানুষ মারা যাচ্ছে বড় অংশ ক্যান্সারে- বিভাগীয় স্বাস্থ্য পরিচালক বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রকৌশলী এ এম কামাল উদ্দিন চৌধুরী দেশকে এগিয়ে নিতে নিরলস কাজ করে যাচ্ছে প্রয়াস বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের জন্য বিনামূল্যে IELTS, PTE ও Spoken English প্রশিক্ষণ পাহাড়ে লেবু বাগানে কৃষিকাজ করতে গিয়ে এক কৃষকের মৃত্যু বোয়ালখালীতে জটিল রোগে আক্রান্ত রোমানের পাশে জ্যৈষ্ঠপুরা প্রবাসী ঐক্য পরিষদ

চাচাত বোনের মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, গ্রেপ্তার ২

  • প্রকাশিত: রবিবার, ৭ জুন, ২০২৬
  • ১০৭ বার পড়া হয়েছে

 

বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালীতে চাচাত বোনের মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৬ জুন) দিবাগত রাত ১০টার দিকে উপজেলার আরাকান সড়কের আমতল এলাকার একটি কমিউনিটি সেন্টার থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গত ৫ জুন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম গোমদণ্ডী আলামিয়া টেণ্ডল বাড়িতে একটি মেহেদী অনুষ্ঠানে হাজী নুরুল হক ডিগ্রি কলেজ ছাত্রলীগের সহ-সম্পাদক মো. আব্দুল আজিজ (২৬) ও সদস্য মো. রায়হান (২৩) ‘জয় বাংলা’ স্লোগান দেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।
ভিডিওটি নজরে আসার পর অভিযান চালিয়ে কনের বিয়ের অনুষ্ঠানে একটি কমিউনিটি সেন্টার থেকে তাদের আটক করে পুলিশ।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, গ্রেপ্তার দুই ছাত্রলীগ সদস্যকে  জুলাই আন্দোলনে হামলার দায়ে হওয়া মামলায় সন্দিগ্ধ আসামী হিসেবে আদালতে পাঠানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews