সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে খেলতে গিয়ে সাপের কামড়ে শিশুর মৃত্যু প্রবাসীদের নিয়ে দুবাই পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান বোয়ালখালীতে পুকুরে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু বোয়ালখালীতে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড অসংক্রামক রোগে যত মানুষ মারা যাচ্ছে বড় অংশ ক্যান্সারে- বিভাগীয় স্বাস্থ্য পরিচালক বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রকৌশলী এ এম কামাল উদ্দিন চৌধুরী দেশকে এগিয়ে নিতে নিরলস কাজ করে যাচ্ছে প্রয়াস বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের জন্য বিনামূল্যে IELTS, PTE ও Spoken English প্রশিক্ষণ পাহাড়ে লেবু বাগানে কৃষিকাজ করতে গিয়ে এক কৃষকের মৃত্যু বোয়ালখালীতে জটিল রোগে আক্রান্ত রোমানের পাশে জ্যৈষ্ঠপুরা প্রবাসী ঐক্য পরিষদ

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নাঙ্গলমোড়া উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ১৫৫ বার পড়া হয়েছে

 

গাজী হানিফ, হাটহাজারী প্রতিনিধি

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে “জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার নাঙ্গলমোড়া উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে এক বর্ণাঢ্য বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ১৩ জুন বিদ্যালয় মাঠে উক্ত বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাঙ্গলমোড়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি লায়ন সালাউদ্দীন আলী। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবু সত্যজিৎ বড়ুয়া সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন এডহক কমিটির অভিভাবক সদস্য বাসুদেব, সহকারী সিনিয়র শিক্ষক নুরুল আবছার, এটিএম হারুন রশীদ, সপ্না চক্রবর্তী, মাওলানা ইব্রাহিম, রতন চক্রবর্তী, মাস্টার জিতু, সালাউদ্দিন, মাস্টার শুভ, জাহেদসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে লায়ন সালাউদ্দীন আলী বলেন, “মানবসৃষ্ট নানা কর্মকাণ্ডের কারণে জলবায়ুর বিরূপ পরিবর্তন ঘটছে। একটি নিরাপদ, সবুজ ও বাসযোগ্য পৃথিবী গড়তে হলে আমাদের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বিশ্ব পরিবেশ দিবসের এই আয়োজন শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখবে।”

তিনি পরিবেশ রক্ষায় বেশি বেশি বৃক্ষরোপণের আহ্বান জানান এবং এ মহতী উদ্যোগে অংশগ্রহণকারী সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews