বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান বোয়ালখালীতে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে টেম্পু জব্দ চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি এস.এম দিদারুল ইসলাম সিকদার বোয়ালখালীতে তিন পরিবারকে জিম্মি করে ডাকাতির অভিযোগ  বোয়ালখালী প্রেস ক্লাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন বোয়ালখালীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান ইছহাক চৌধুরীর ডেঙ্গু প্রতিরোধে বোয়ালখালীতে মশক নিধন অভিযান চন্দনাইশে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা শুরু চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সে পীরে বাঙাল সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মা.জি.আ)

কলেজবাজার আল-আমিন ইসলামিয়া হিফজ মাদ্রাসায় পবিত্র কোরআনের সবক অনুষ্ঠান সম্পন্ন

  • প্রকাশিত: রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ১২৪ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদ দাতা:চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা কলেজ বাজার সংলগ্ন বিশ্বমানের হিফজ প্রতিষ্ঠান ‘আল-আমিন ইসলামিয়া হিফজ মাদ্রাসা’র পবিত্র কোরআন শিক্ষার সবক অনুষ্ঠান আজ ১৪ জুন মাদ্রাসার হল রুমে অত্যন্ত ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা এমদাদুল্লাহর সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়ার আল-জামিয়া আল-ইসলামিয়ার বিশিষ্ট আরবি সাহিত্যিক ও প্রভাষক, হাফেজ মাওলানা জাফর সাদেক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক, কলামিস্ট, মানবাধিকার কর্মী ও ব্যাংকার মোহাম্মদ শাহজাহান।

পবিত্র কোরআনের সবক গ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে অন্যতম হলেন— তাসনিম বিনতে জাহান, ইমা, আয়েশা সিদ্দিকা ও আয়াত প্রমূখ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হাফেজ মাওলানা জাফর সাদেক বলেন:

“কোরআনের শিক্ষা কেবল একটি কিতাব পাঠের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি মানুষের সমগ্র জীবনকে আলোকিত করার এক স্বর্গীয় আলোকবর্তিকা। কোমলমতি শিক্ষার্থীদের হৃদয়ে কোরআনের বাণী গেঁথে দেওয়ার এই মহৎ উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। আল-আমিন ইসলামিয়া হিফজ মাদ্রাসা বিশ্বমানের শিক্ষা নিশ্চিত করে সমাজ ও রাষ্ট্রকে আলোকিত মানুষ উপহার দেবে বলে আমি বিশ্বাস করি। আমি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ এবং এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করছি।”

অনুষ্ঠানের শেষভাগে শিক্ষার্থীদের সাফল্য ও দেশ-জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে মিষ্টি বিতরণের মধ্য দিয়ে আনন্দঘন এই আয়োজনের সমাপ্তি ঘটে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews